Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রুকলীনের ফুলটনে বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের বিশাল নির্বাচনী সমাবেশ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: November 4, 2021 | 6:39 PM

https://www.facebook.com/USANewsNY/videos/926697131589307

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রুকলীনে বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২ নভেম্বর সোমবার রাতে ব্রুকলীনের ফুলটনে যমুনা গ্রোসারীর হল রুমে আয়োজিত সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

‘নয়ন-আলী’ প্যানেলের ফুলটন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক যমুনা গ্রোসারীর কর্ণধার জয়নাল আবেদীন আলমগীরের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট নুরুল আমিনের পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘নয়ন-আলী’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট নীলয় প্রমুখ। সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থী, কর্মী, সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিটি এলাকায় ‘নয়ন-আলী’ প্যানেলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার কাজে লাগিয়ে জয়ের মালা ছিনিয়ে আনতে হবে। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ফুলটন ‘নয়ন-আলী’ প্যানেলের ঘাঁটি। সোসাইটিকে নেতৃত্ব দিতে ‘নয়ন-আলী’ প্যানেলের বিকল্প নেই উল্লেখ করে এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ফুলটন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে। এজন্য সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।
সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহারের বাইরেও সোসাইটির কল্যাণে নানামুখি উদ্যোগ নেয়া হবে।
আব্দুর রহীম হাওলাদার বাংলাদেশ সোসাইটি ইনক’র উল্লেখযোগ্য কার্যকমের বিবরণ তুলে ধরে বলেন, বাংলাদেশ সোসাইটি ইতোমধ্যে মূলধারার সাথে কাজ করে যাচ্ছে। ‘নয়ন-আলী’ প্যানেল বিজয়ী হলে সোসাইটিকে আরও গণমুখি করা হবে।
সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে সোসাইটির কার্যক্রমে আরও নতুনত্ব আনা হবে।
সমাবেশে আলী ইমাম শিকদার ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে বিজয়ী করতে প্যানেলের পরিচালনা কমিটি ও সমর্থকদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত এ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV