যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ উদযাপন পরিষদ’র ‘জাতীয় শোক দিবস’র মাসব্যাপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠান : বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নিতে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা (ভিডিও)
https://www.facebook.com/140738015944006/videos/894553524478685
https://www.facebook.com/140738015944006/videos/827466317971436
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’র ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর মাসব্যাপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে আগস্ট মঙ্গলবার বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ। অনুষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিল এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার মৃত্যুদন্ড কার্যকরে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’র আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং এবং মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা জামাল হুসেন ও যুগ্ম সদস্য সচিব রেজা আব্দুল্লাহ স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান সমন্বকারী সাইদুর রহমান লিংকন, আওয়ামীলীগ নেতা সোলায়মান আলী, শাহীন আজমল,

শেখ আতিকুর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শেখ মখলু, আব্দুল ওহাব জোয়ারদার, কফিল চৌধুরী, কবি সালেহা ইসলাম, মো. খলিলুর রহমান, তজমুল আলী, সোহান আহমেদ টুটুল, খবির উদ্দিন ভূইয়া, মিয়া মো. দাউদ, মিয়া মো. আলতাফ হোসেন, মো. নূর উদ্দিন মজুমদার, নুরে আলম জিকু, মেহের চৌধুরী, কাজী রবিউজ্জামান, আবদুর রহমান, শ্যামল কান্তি চন্দ, মঈজুর লস্কর জুয়েল, এ্যাডভোকেট নাসির উদ্দিন, মোঃ সামাদ উল্লাহ, শেখ সাবুল উদ্দিন, আবুল খায়ের আকন্দ, জামাল চৌধুরী, যুবলীগ নেতা নূরুল ইসলাম, শাহ সেলিম, সাদিকুর রহমান, আল মামুন সরকার, রবিউল ইসলাম, এইচ এম ইকবাল, নাফিকুর রহমান তোরন, মামুন আহমেদ, জাহিদ উদ্দিন, মাহে আলম, আকমত মোল্লা, তালুকদার মতিন মাস্টার, সাইফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, আব্দুল ওহাব মজুমদার, মো. মতিউর রহমান, মো. লুৎফর রহমান, আব্দুল মালেক মোল্লা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘জাতীয় শোক দিবস’ উদযাপন উপ কমিটির আহ্বায়ক তজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ও কাজী রবিউজ্জামান, প্রধান সমন্বকারী সমন্বয়কারী এইচ এম ইকবাল, যুগ্ম সমন্বয়কারী মো. নূর উদ্দিন, নাফিকুর রহমান তোরন ও লস্কর জুয়েল আহমেদ, সদস্য সচিব নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. রবিউল ইসলাম, আল মামুন সরকার ও সালাউদ্দিন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর একটি শোক র্যালিটি মুহুর্মুহু শ্লোগানে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ ও শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবদুর রব হাওলাদার। পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গুরু দাশ রাজবংশী।

মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সহযোগীতায় এ আয়োজনে বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে প্রায় এক হাজার বক্স তবারক বিতরণ করা হয়। কর্মীদের মাঝেও কোট পিন বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী মুজিব শতবর্ষ উদযাপন পরিষদ ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উলপলক্ষে গত ১লা আগস্ট মাসব্যাপি কর্মসূচি শুরু করে। ৩১ আগস্ট নানা আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন করে।

এ আয়োজনে আর্থিক সহযোগিতায় ছিল বাংলা টাউন সুপার মার্কেট, আল আকসা রেস্টুরেন্ট, পার্টি হল ও গ্রোসারী, মক্কা-মদীনা সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট, খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজ, নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চায়নিজ, ডা. শাহ আলম, লুৎফর করীম, মোহাম্মদ এন মজুমদার, প্রিমিয়াম সুইটস অ্যন্ড গ্রোসারী, দেশী বাজার, ইত্যাদি বাজার ও হালাল ফুড মার্কেট, স্পাইস আপ রেস্টুরেন্ট, প্যাকসান রেস্টুরেন্ট, পসরা গ্রোসারী, এশিয়ান ড্রাইভিং স্কুল, মামুন’স টিউটরিয়াল, মার্কস হোম কেয়ার-আলমাস আলী, মোস্তাফিজুর রহমান প্রিন্স, আব্দুস শহীদ, সৌখিন বাজার-মাকসুদা আহমেদ, মো. মমিনুল ইসলাম, তিতাস মাল্টি সার্ভিস-মেহের চৌধুরী, আহাদ এন্ড কো: আহাদ আলী, হোসেন আহমেদ মজুমদার, আপার কন্সট্রাকশন এবং বিহঙ্গ প্রিন্টিং।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








