Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: August 19, 2021 | 1:06 AM

https://www.facebook.com/140738015944006/videos/1002472017233593

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ইস্ট রিভার স্টেট পার্কে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের বনভোজন। রোববার দিন ব্যাপী আয়োজিত বনভোজনে ছিল ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন এ আনন্দ আয়োজনে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি লায়ন গভর্নর এ.কে.এম. মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসারফ হোসেন চৌধুরী ও লাইফ মেম্বার আব্দুল মোতালেব বাবুর পরিচালনায় অতিথিদের মধ্যে ছিলেন আসন্ন নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার প্রার্থী ডেমোক্রেট ক্রিস্টোফার মার্টে, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন, মদীনা মসজিদের সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হুসেন জালাল প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মদীনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুন্নাতুর রহমান। মুনাজাতে করোনায় নিহতদের আত্মার মাগফিরাত, কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন পিকনিক কমিটির বাবু চৌধুরী, মুহাম্মদ মনিরুজ্জামান, আব্দুল হক, মির্জা আবু সুফিয়ান, বেলাল হোসেন, আলী আকবর, শাহ জিলানী, মতিন মিয়া, মীর জাকির, দুলু মিয়া, খাদিজা বেগম ও রেহানা আক্তার।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি একেএম মিজানুর রহমান ভূঁইয়া, সহ সভাপতি বাবু চৌধুরী ও সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, কোষাধ্যক্ষ আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর করিম (খোকন), পাবলিক রিলেশন সেক্রেটারী দুলু মিয়া, সদস্য মুরাদ আলী, মির্জা আবু সুফিয়ান, মজিবুর রহমান ও আলী আকবর, উপদেষ্টা আফতাব আলী, আবুল খায়ের, মোহাম্মদ মহশীন, মোহাম্মদ মনিরুজ্জামান, সেলিম খান, মুতুক মিয়া ও নজরুল ইসলাম।
কমিটির কর্মকর্তারা জানান, এদিন সকালে পিকনিস্থলে উপস্থিত সকলকে এপিটাইজারে আপ্যায়িত করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। নানা বয়সী ছেলে-মেয়ে সহ মহিলারা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। একপর্যায়ে পরিবেশন করা হয় দুপুরের খাবার। বিকেলেও মুখরোচক খাবার পরিবেশ করা হয়।
শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়া করোনা মহামারি মধ্যে মানব সেবায় অনন্য ভূমিকা রাখার জন্য এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিকে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের পক্ষে সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন ক্রেস্ট গ্রহন করেন।

এছাড়াও করোনা মহামারির মধ্যে বিশেষ ভূমিকা রাখার জন মেয়র অফিস থেকে ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের সদস্যদের স্বেচ্ছাসেবী সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের লাইফ মেম্বারদের সার্টিফিকেট এবং স্পেশাল স্কুলের ষষ্ঠ এবং নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ট্রফি দেয়া হয়।
র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার ৫০০ ডলার মার্কস হোমকেয়ার এবং দ্বিতীয় পুরস্কার ৪৩ ইঞ্চি টিভি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি স্পন্সর করে।
অতিথিরা সুন্দর পিকনিক আয়োজনের জন্য ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি একেএম মিজানুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন চৌধুরী অনুষ্ঠানটি সফল করায় কমিটির কর্মকর্তা, অতিথি সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং স্পন্সরদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ:
Situs Streaming JAV