নিউইয়র্কে যাকাত ফাউন্ডেশনের কুরবানীর গোস্ত বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের চারটি বুরে্যাতে ২৫০০ পাউন্ড কুরবানীর গরুর গোস্ত বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রোববার দিনভর চলে এ বিতরণ কার্যক্রম। নিউইয়র্কেও ২৫ টি মসজিদ ও কমিউনিট অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকদের সহয়াতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। স্ট্যাটান আইল্যান্ডের মসজিদ রহমাতুল্লাহ থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী। এসময় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার আনন্দ অসচ্ছল পরিবারের কাছে পৌছে দিতে যাকাত ফাউন্ডেশন বদ্ধপরিকর। যে কোনো দুর্যোগ দুর্ভোগে যাকাত ফাউন্ডেশন মানুষের পাশে আছে এবং পাশে থাকবে। এসময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থসম্পদশালীদের যাকাত ফাউন্ডেশনের কার্যক্রমে আরো বেশি পরিমানে সম্পৃক্ত হবার আহ্বান জানান। তিনি আরো জানান, প্রতিবছর যাকাত ফাউন্ডেশন প্রায় ৩০ এর অধিক দেশে যুক্তরাষ্ট্রের মুসলমানদের দেয়া অর্থে কুরবানী কার্যক্রম সম্পন্ন করে আসছে।
এদিকে যাকাত ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মীর্জা আবু জাফর বেগ। তিনি যাকাত ফাউন্ডেশনের কার্যক্রমে সম্পৃক্ত হতে সবাইকে উদার্ত আহ্বান জানান।
বিতরণ কার্যক্রমে অংশ নেয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মুসলিম আমেরিকান সোসাইটি, মসজিদ রহমাতুল্লাহ, জ্যাকসন হাইটস ইসলামি সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, মসজিদ তাকওয়া, জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুল উলুম, মুসলিম সেন্টার অব নিউইয়র্ক, ল্যাটিনো মুসলিম সোসাইটি অব নিউইয়র্ক, মসজিদ আল আমান, মসজিদ রাইয়ান, মসজিদ ইবাদু আর রহমান (ব্রঙ্কস), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, সাদাকা ফাউন্ডেশন, মসজিদ ওমর বিন আবদুল আজিজ প্রভৃতি।
এদিকে গেল একবছর যাবত যাকাত ফাউন্ডেশন নিউইয়র্কের পাঁচটি ব্যুরোতে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এপর্যন্ত প্রায় ২ লক্ষাধিক ডলারের খাদ্য সামগ্রি বিতরণ করেছে সংগঠনটি। কভিড ১৯ এর বিষয়টি মাথায় রেখে নিউ ইয়র্কে একটি হালাল ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








