নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/658727171785700
https://www.facebook.com/USANewsNY/videos/447533140201747
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

শ্রদ্ধা-ভালোবাসায় ১৬ ডিসেম্বর বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের ম্যুরালের সামনে উদযাপিত হয় বাংলাদেশের ৫০ তম মহান বিজয় দিবস। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা শেখ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, লেখক ও বিজ্ঞানী, নিউজার্সির কাউন্সিলম্যান ড. নূরন নবী।

স্বাধীনতার স্বপক্ষের শক্তি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের প্রধান সমন্বকারী বাংলাবাজার বিজনেস এসাসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ, কমিউনিটি এক্টিভিস্ট মমিনুল ইসলাম, নুরে আলম জিকু, মাকসুদা আহমেদ, অধ্যাপক সানা উল্লাহ, লস্কর মইজুর রহমান জুয়েল, রেজা আব্দুল্লাহ স্বপন, নূরুল ইসলাম মিলন প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। বঙ্গবন্ধু সহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানান হয়।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বহু কাঙ্খিত স্বাধীনতা আসে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে এর আগে নিউইয়র্কে টাইম স্কয়ারে বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ। ওই অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। টাইম স্কয়ারে রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন আয়োজকরা।
কমিউনিটির নের্তৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








