Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের উদ্যোগে আ‌নোয়ার সে‌লিমের কাব্যগ্রন্থ ‘কুয়াশার রুপছায়া’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: July 21, 2022 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ১৬ জুলাই শনিবার সন্ধায় বাংলাদেশ রাইটার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো কবি আনোয়ার সেলিমের প্রথম কাব্য গ্রন্থ কুয়াশার রূপছায়া এর প্রকাশনা উৎসব। বাংলাদেশ রাইটার্স ক্লাবের আহ্বায়ক কবি মিশুক সেলিমের সভাপতিত্বে সম্পাদক আবু সাইদ রতনের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে অতিথি কবি আসাদ মান্নান ও বিশেষ অতিথি ছিলেন টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার খালেদ সরফুদ্দীন, লেখক ইশতিয়াক রুপু, কবি শামস আল মমীন, ছড়াকার মনজুর কাদের, লেখক শামছুদ্দিন আজাদ,কবি রওশন হাসান, কবি এ বি এম সালেহ উদ্দিন, কবি হোসাইন কবির, কবি স্বপ্ন কুমার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনিকা রায় চৌধুরী, লেখক রিমি রুম্মান, লেখক সালেম সুলেরী, সুলেখক আবেদীন কাদের, লেখক নুসরত শাহ, কবি মোহাম্মদ আলী বাবুল, কবি মামুনুর রশীদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাসেম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব চন্দন দত্ত, টিভি ব্যাক্তিত্ব বেলাল বেগ, শামীম লুৎফার প্রমুখ।
কবির লেখা কবিতা পাঠ করেন সঞ্চালক আবু সাইদ রতন। নিজের লেখা কবিতা নিয়ে আলোচনা করেন কবি আনোয়ার সেলিম। সর্বশেষে মেধাবী কবি আসাদ মান্নান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা কবিকে শুভেচ্ছা জানিয়ে এবং কবির কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেন।
সভাপতি সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কুয়াশার রূপছায়া কাব্যগন্থের প্রকাশনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। কবি আসাদ মান্নান নিজ চাকুরী জীবনে স্মৃতিচারন আবেগের সঙ্গে উপস্থাপন করেন। বিশেষ করে পদ্মা সেতু তৈরীর নেপথ্য কুশলীদের সম্মানের সহিত স্মরন করলেন কবি আসাদ মান্নান। ৯৪ সনে সরকারী চাকুরীতে থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তৃতা শুনে অনুপ্রানিত হয়ে রেসকোর্স ময়দানে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সহযোগী কবি কামাল চৌধুরী এবং গবেষক ও কবি মোহাম্মদ সাদিকের শ্রদ্ধা প্রদর্শনের কাহিনী সবাইকে শুনান শ্রদ্ধার সাথে। কুয়াশার রুপছায়া বই‌য়ের প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন।

Situs Streaming JAV