নিউইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র আনন্দমুখর ঈদ পুনর্মিলনী ও বনভোজন
ইউএসএনিউজঅনলাইন : বিপুল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ৩০ জুন রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনক’র ঈদ পুনর্মিলনী ও বনভোজন। এদিন নিউইয়র্কে বসবাসরত রাজনগর উপজেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কে মনোরম পরিবেশে নির্মল আনন্দ উপভোগ করেন। দিনব্যাপী বনভোজন আয়োজনে ছিল মজাদার খাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলাসহ র্যাফেল ড্র। অনুষ্ঠানে রাজনগর উপজেলাবাসী ছাড়াও মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি বনভোজন ও ঈদ পুনর্মিলনীকে ভিন্নমাত্রা দেয়।

সংগঠনের সভাপতি টি প্ল্যানটার সিরাজুল ইসলাম বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ট্যাক্স কনসালট্যান্ট হারুন আলীর পরিচালনায় বিশিষ্ট মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, মৌলভীবাজার ডিস্টিক্ট এসোসিয়েশনের সভাপতি হাজী ফজলুর রহমান, মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটির সেক্রেটারী সৈয়দ মামুন, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ শিপু ও সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমন সহ কমিউিনিটির নেতৃবৃন্দ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বনভোজন ও ঈদ পুনর্মিলনী উপদযাপন কমিটির আহ্বায়ক মো. জগলু তরফদার, যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু, সদস্য সচিব মো. সোহেল আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহাদাত হোসেন, মুজিবুর রহমান রেনু, সমন্বয়কারী শাহ রকিব আলী, আব্দুর রহমান লেবু, আকলু মিয়া, ফয়েজ মিয়া মাস্টার, মোখলেসুর রহমান মাস্টার, নুরুল ইসলাম, সমসু মিয়া তালুকদার, মজিবুর রহমান রেনু, মিজান খান ও আরজান খান, অর্থ সচিব শাহজাহান আলী, যুগ্ম অর্থ সচিব মেহেদী হাসান সাজু, গণ সংযোগ রাহেল হোসেন, যুগ্ম গণ সংযোগ রাবেয়া বখত।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী রানা, মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ বশারত আলী, আব্দুর রহিম বাদশা, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু প্রমুখ।
সবশেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে ছিল বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।

বনভোজনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বেগ ও সাধারণ সম্পাদক হারুন আলী। আয়োজন-আপ্যায়নে ক্রুটি মার্জনাসহ সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








