নিউইয়র্কে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র নয়া কমিটি গঠন : সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুর, সাধারণ সম্পাদক আরজান খান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : মৌলভীবাজার জেলার রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে নিউইয়র্কে আয়োজিত এক সভায় রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২১ নভেম্বর সোমবার সন্ধায় নর্থ ব্রঙ্কসের কারী অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজনগর উপজেলাবাসীর এ সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্রে রাজনগর প্রবাসী মো: হারুন আলী ও মোহাম্মদ শাহ আলমের যৌথ পরিচালনায় এবং সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ বশারাত আলী। বিশেষ অতিথি ছিলেন শাহ রকিব আলী। প্রধান বক্তা ছিলেন সাখাওয়াত আলী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাসুক মিয়া, শাহজাহান আলী, আরজান খান জাপান, মালিক মিয়া, নজরুল ইসলাম কয়ছর, ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান, সহ সভাপতি মো. মালিক মিয়া, মো: হারুন আলী, মো. মিসবা উদ্দিন আহমেদ ও সামছু মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মো. আরজান খান জাপান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ইকবাল হোসেন ও বদরুল ইসলাম টিটু, কোষাধ্যক্ষ মো. মোস্তাক মিয়া, সহ কোষাধ্যক্ষ মো. আতাউর রহমান আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আজাদ আলী ও মো. মেহেদী হাসান টিটু, আন্তজার্তিক ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কয়ছর, সহ আন্তজার্তিক ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. রাহেল হোসেন, প্রচার সম্পাদক শাহ রুবেল, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান রেনু, সমাজ কল্যাণ সম্পাদক দুলন দে, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম খান, মো. মাসুক রহমান, মো. শাহজাহান আলী, মো. ছুরুক মিয়া, মো. শাহজাহান মিয়া, সৈয়দ ইসহাক আলী ও মো. তাজিম হোসেন।
সভায় রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








