Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লায়েক-টিটোর নেতৃত্বাধীন সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটির শপথ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: June 7, 2022 | 5:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার পুর্নাংগ কমিটির (২০২২-২০২৪) শপথ ও মত বিনিময় সভা সোমবার রাতে জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নবগঠিত কার্যকরি কমিটির সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর. সি টিটোর পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে পূর্নাংগ কমিটির ১৬ জন সদস্য সংগঠনের সভাপতির মাধ্যমে শপথনামা পাঠ করেন। বিপুল সংখ্যক প্রবাসি সদরবাসি করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের ভবিষ্যত কর্মপন্থা, বনভোজন, অভিষেক নিয়ে বৈঠকে উপস্থিত সদরের মুরব্বিয়ান, সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টা, ট্রাস্টিসহ বর্তমান নবগঠিত কমিটির সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন।

সভায় বক্তারা গণসংযোগ এবং সংগঠনের বার্ষিক বনভোজন আয়োজনে সঠিক পদক্ষেপ ও পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন বাঁধা বিপত্তি অতিক্রম করে, সকল ষড়যন্ত্র জয় করে সংগঠনের কার্যক্রম অতীতের মত ভবিষ্যতেও নবগঠিত কমিটির নেতৃত্বে অক্ষুন্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যেই নবগঠিত কমিটির নেতৃত্বে সিলেটে বন্যার্তদের সাহায্যার্তে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সভায় বক্তৃতা করেন সাবেক ট্রাস্টি কল্লোল আহমদ, সাবেক উপদেষ্টা হাজী এনাম, সাবেক সভাপতি ইয়ামিন রশিদ, সাবেক সভাপতি মোঃ মাহবুব, সাহাবুদ্দীন, মামুন আহমদ, সাবেক সহ সভাপতি রিয়াজ উদ্দীন কামরান, সাবেক সহ সভাপতি দিলদার হোসেন, নির্বাচিত প্রথম সাধারন সম্পাদক বিজয় ব্রম্মরকি, সাবেক সহ সম্পাদক আহসান চৌধুরী, নবগঠিত কমিটির সহ সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি, শরিফুল খালিসদার, সহ সম্পাদক সামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, দপ্তর সম্পাদক অপু সিং, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মীর্জা রাজিব আহমদ, মহিলা সম্পাদিকা ফাহমিদা শাম্মা, সম্মানিত সদস্য মওদুদ পাশা, হারুন রশিদ মামুন, ফজল মাহমুদ নাহিদ, সদরের সম্মানিত মুরব্বীয়ান শাহিন আহমদ খান, মুজাফ্ফর আহমদ, নিযাম আহমদ, রিয়াজী, ফক্কু চৌধুরী, আলি হাসান আরিফ খোকন, শাকিল আবুনোমান, ধ্রুবো রায়, কাজল ভট্টাচার্য, নুরুর রহমান খসরু, ফয়েজ চৌধুরী, মাহবুবুর রহমান, ফখরুল চৌধুরী, তানভির চৌধুরী, ফাইযুন্নুর চৌধুরী, শিপু জামান, আব্দুল ওয়াহিদ, মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
সংগঠনের সভাপতি আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Situs Streaming JAV