নিউইয়র্কে শো টাইম মিউজিকের এবারের ঢালিউড অ্যাওয়ার্ড ম্যানহাটান সেন্টারে জুনে: বাংলাদেশ থেকে অনেক স্বনামধন্য শিল্পীকে একই মঞ্চে আনার উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে শো টাইম মিউজিকের এবারের ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামী জুনে। ম্যানহাটান সেন্টারে এ ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে । এর আগে ২০১২ সালে সেখানে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগ পর আবারও ম্যানহাটান সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।

আলমগীর খান আলম জানান, এবারের আয়োজন বড় পরিসরে হবে। এ কারণে বাংলাদেশ থেকে স্বনামধন্য অনেক শিল্পীকে একই মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্পীদের মধ্যে রয়েছেন অভিনেতা শাকিব খান, অভিনেত্রী পূজা চেরি, অভিনেত্রী অপু বিশ্বাস, অভিনেত্রী পরীমনি ও অভিনেতা রাজ। তাদের এক মঞ্চে হাজির করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক। বাকিটা নির্ভর করছে শিল্পীদের শিডিউল এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় আলোচনার পর।
আলমগীর খান আলম বলেন, আগামী অনুষ্ঠানের জন্য অভিনয়শিল্প শাকিব খান, পূজা চেরি ও অপু বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হবে। শাকিব খান ও অপু বিশ্বাসের আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বর্তমান সময়ের আলোচিত পরীমনি ও রাজকে আনার চেষ্টা হচ্ছে। আশা করা হচ্ছে, তারাও আসতে পারেন। এ ছাড়া আরিফিন নিশো, সাবিলা নূরসহ বেশে কয়েকজনকে আনা হতে পারে। বেশ কয়েকজন সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীও তালিকায় রয়েছেন। জনপ্রিয় সব শিল্পীকে একই মঞ্চে হাজির করতে পারলে অনুষ্ঠানটি জাঁকজমক হবে।
আলমগীর খান আলম আরও বলেন, আমি চেষ্টা করছি করোনার পর এবার আরও বড় পরিসরে অনুষ্ঠানটি করার। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিচ্ছি। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। শাকিব খান এখন এখানেই আছেন। তার সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে। অনেক দর্শকই জানতে চেয়েছেন, কারা কারা আসছেন, তারা এ ব্যাপারে ভীষণ আগ্রহী। আমরা দর্শকদের আগ্রহকেও প্রাধান্য দিচ্ছি। দর্শকদের কেউ কেউ নিজেদের পছন্দের শিল্পীর সরাসরি পারফরম্যান্স দেখতে চান। ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠান দর্শকদের কাছে অনেক উপভোগ্য হবে জানান আলমগীর খান আলম।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








