Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিক ইয়াসমিন রীমার সংবর্ধনা: কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: October 26, 2021 | 8:42 AM

এসএম সোলায়মান, নিউইয়র্ক: মফস্বল সাংবাদিকতায় অবদানের জন্য কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমাকে সংবর্ধনা দিলো নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক। ২৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রংসে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে  বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এনামুল হক। 

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র সভাপতি আবুল খায়ের আখন্দ’র সভাপতিত্বে সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সেক্রেটারি এইচ এম মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন নিউইয়র্কে মূলধারার নেতা এন মজুমদার, শিক্ষা উদ্যোক্তা মোশাররফ হোসেন খান চৌধুরী, মানবাধিকার কর্মী সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এটিভি’র সঞ্চালক ও সংগীত শিল্পি আলিয়া ফেরদৌসী, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার ইউনুস সরকার, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল বাশার মিলন, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, কুমিল্লা সোসাইটির সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ মোহাম্মদ ছানা উল্লাহ, কমিউনিটি এক্টিভিষ্ট জালাল আহমেদ চৌধুরী, জামাল আহমেদ, তোফায়েল চৌধুরী, নুরে আলম জিকুসহ নিউইয়র্ক প্রবাসী কুমিল্লাবাসী।

সাংবাদিক ইয়াসমিন রীমা বলেন, ২৩ বছরের সাংবাদিকতায় আজকের দিনটি আমার জন্য স্মরণীয়। তিনি বলেন, ছোট ছোট লিখাগুলো জমে আজ অনেক হয়েছে। সাংবাদিকতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ পর্যন্ত ১৪টি সম্মাননা পেয়েছি। কিন্তু আজকের সম্মাননাটি আমার কাছে অনেক বড়। তিনি বলেন,প্রবাসীরা দেশের সম্পদ। আপনার এক  একজন দেশের একটি ইন্সটিটিউশান। আপনাদের অবদান তুলে ধরাই আমাদের কাজ। আপনাদের অবদানেই এগিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশ। 

সংবর্ধনা সভায় সকল বক্তাই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, কুমিল্লা নামেই বিভাগ চাই, এ ব্যাপারে আপোষ নাই। 

সাংবাদিক ইয়াসমিন রীমা নিউইয়র্কে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সাংবাদিকতা আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসেন। ২৬ অক্টোবর তিনি দেশে ফিরে যাবেন। 

ট্যাগ:
Situs Streaming JAV