Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিক লুৎফর রহমান বিনু’র স্মরণে দোয়া ও শোক সভা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: August 3, 2021 | 2:51 PM

https://www.facebook.com/USANewsNY/videos/4207789755980612

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রখ্যাত ফটো সাংবাদিক লুৎফর রহমানের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব গত ৩০ জুলাই শুক্রবার দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ’র সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।

বক্তারা ফটো সাংবাদিক বিনু’র কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার সাবেক সহকর্মীরা স্মৃতিতে অম্লান করে তোলেন লুৎফর রহমান বিনুকে। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নাট্য শিল্পী রেখা আহমেদ, সাংবাদিক নিহার সিদ্দিকী ও ফরিদ আলম। এ সময় হল জুড়ে নেমে আসে এক শোকাচ্ছন্ন পিন পতন নীরবতা। আলোচনায় অংশ নিয়ে বাবা বিনুর সাথে তার সম্পর্কের নানা দিক তুলে ধরেন কন্যা বিদিতা রহমান। তিনি দাবি করেন, বাংলাদেশে ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই তার বাবাকে অসময়ে চলে যেতে হলো।
শোক সভায় আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল’র প্রধান সম্পাদক মনজুর আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ’র উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেন মনজু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা মঈন উদ্দীন নাসের, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ভয়েস অব আমেরিকার সাবেক নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক প্রতিনিধি ইব্রাহিম চৌধুরী খোকন, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাবুদ্দিন সাগর, প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদিন, শীতাংশু গুহ, প্রখ্যাত নাট্য শিল্পী রেখা আহমেদ, লুৎফর রহমান বিনুর জামাতা ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম ভূঁইয়া, বিএনপির সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস আহমেদ, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাংবাদিক নিহার সিদ্দিকী, শেখ সিরাজুল ইসলাম, ক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, আইটিভি’র মোঃ শহিদুল্লাহ, বিএফইউজে’র সাবেক দফতর সম্পাদক প্রফেসর ইমরান আনসারি, আজাদ শিশির, শেলি জামান, মাহবুবুর রহমান, রোকেয়া লিপি, সিলেটের ডাক পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, মূলধারার রাজনীতিক মেরি জোবায়দা ও এডভোকেট মজিবর রহমান। অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মমিন মজুমদার ও দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশীদ।
শোক সভায় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, দৈনিক মানব জমিনের ডেপুটি এডিটর মনির হায়দার, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, ফটো সাংবাদিক সানাউল হক, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, প্রথম আলো’র মনিজা রহমান, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, বাংলা টিভি’র সিইও শাহ জে চৌধুরী, সাংবাদিক সুজাত আলী প্রমুখ।

ট্যাগ:
Situs Streaming JAV