Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উৎসবমুখর বনভোজন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: September 14, 2022 | 4:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রোববার দিনভর ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কের খোলা মাঠে অনুষ্ঠিত হয় এ উৎসব। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের বন্ধুরা যোগ দেন এ অনুষ্ঠানে। এদিন বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত সুন্দর পরিবেশের বনভোজন স্থলে এস সমবেত হন তারা। এক আনন্দঘন আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পার্কে। এসময় তারা কলেজ জীবনের নানা স্মৃতিচারণসহ আড্ডায় মেতে ওঠেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র ইভেন্ট কমিটির আহবায়ক তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আব্দুর রহিম বাদশাহ ও সদস্য সুব্রত তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন আজমল, আমিনুল হক চুন্নু, কাজী অদুদ আহমেদ, এমএ করিম জাহাঙ্গীর, সাখাওয়াত আলী, আজাদ উদ্দিন, গোলাম রববানি চৌধুরী, ইসবা, ডা. শামিম, আবদুল আহাদ, বাবুল, ফরহাদ, খালেদ মাদানি, ফরহাদ মাদানি, মামুন আহমমদ, ইসবা, এম এ মুহিত, মুহাম্মদ আলী, রুহেল চৌধুরী, মুহাম্মদ আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন কলেজের প্রাক্তন ছাত্র বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
এছাড়াও ছিলেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, নারী নেত্রী রানা ফেরদৌস চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, আব্দুন নূর বড় ভূইয়া, বিলাল ইসলাম, সামাদ মিয়া জাকের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক সাজু, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, হারুন আলী, জুনেদ এ খান, কাজী রবি উজ জামান, লস্কর জুয়েল, মামুনুর রশীদ শিপু, ডা. শাহানারা আলী, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, ফেরদৌসী বেগম বিউটি, লিমা, জলি, তানিয়া প্রমুখ।
বনভোজনে সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয় অতিথিদের। অতিথি ও সদর‌্যরা এ আয়োজনের জন্য উদযাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান। বক্তারা তাদের বক্তব্যে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১৩০ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে অবদান রেখে চলেছেন।
আয়োজক কমিটির আহবায়ক তোফায়েল চৌধুরী ও প্রধান সমন্বয়কারী আবদুর রহিম বাদশা বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে শিগগির ব্যাপক আকারে কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ঘোষণা দেন।

Situs Streaming JAV