Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সীতাকুন্ডের সাবেক মেয়র আবুল কালাম আজাদের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: January 29, 2022 | 12:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রামের সীতাকুন্ড সিটির সাবেক মেয়র আবুল কালাম আজাদ আর নেই। শুক্রবার সকালে নিউইয়র্ক স্টেটের বাফেলোতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
একমাত্র কন্যার বাসায় অবস্থান করে দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার একমাত্র পুত্র চট্টগ্রামে বাস করছেন। এই মুক্তিযোদ্ধার জামাতা আরিফুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভূইয়া আরো জানান, মরহুমের লাশ নিজ এলাকায় দাফনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার লাশ বাংলাদেশে পাঠানোর সমন্বয় করছেন যুক্তরাষ্ট্র স্বেচছাসেবক দলের সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী।
জানা গেছে, ২০১৪ সালে কন্যার বাসায় আসার পর ক্যান্সার ধরা পড়ায় তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি।
একাত্তরের রনাঙ্গনে অসম সাহসী এই মুক্তিযোদ্ধা সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালেও এলাকার কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার কফিন বাফেলো থেকে জেএফকে এয়ারপোর্টে আনার পর প্রবাসের মুক্তিযোদ্ধারা অন্তিম অভিবাদন জানাবেন। মিল্টন ভূইয়া এবং মাকসুদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধার আবুল কালাম আজাদের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

ট্যাগ:
Situs Streaming JAV