Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সোসাইটি অফ ফরেন কনসালস’র আন্তর্জাতিক নারী দিবস উদযাপন : ‘বিপা’কে সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: March 15, 2019 | 4:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কস্থ “সোসাইটি অফ ফরেন কনসালস” (SOFC) আন্তর্জাতিক নারী দিবস২০১৯ উপলক্ষ্যে বিভিন্ন দেশের বিশিষ্ট প্রবাসী নারীদের সংবর্ধনা প্রদান করে। ১৪ মার্চ অনুষ্ঠিত বহুজাতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী কনস্যুলেট জেনারেলসমুহ একইসাথে তাদের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি তুলে ধরে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি ম্যানহাটানস্থ ফিলিপিন কনস্যুলেট জেনারেল এর কালায়্যান হল-এ আয়োজন করা হয়।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। শিক্ষা, ব্যবসায় ও সরকার-এ তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান অবদানের জন্য অংশগ্রহণকারী ১৯টি দেশের বিশিষ্ট নারীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা (Honoree) প্রদান করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)’কে বাংলা ভাষা শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। উলে−খ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিপা বর্তমানে নিউইয়র্কে চারটি শাখায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোসাইটির সভাপতির কাছ থেকে সম্মাননা এবং বাংলাদেশের কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা’র নিকট থেকে বিশেষ উপহার গ্রহণ করেন বিপার পক্ষে মিজ্ সেলিমা আশরাফ। প্রত্যেক দেশের মনোনীত প্রার্থীকে স্ব স্ব দেশের কনসাল জেনারেল এবং সোসাইটির সভাপতির উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জ্বিত স্টলে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার (পাকোরা ও সিংগারা) স্থান পায় যা বিপুল সংখ্যক বিদেশী অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার অংশ হিসেবে দেশাত্মবোধক সাথে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য উপস্থাপন করেন বিপার শিল্পী জেরিন মাইশা। বিভিন্ন দেশের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশী কূটনীতিক ও সুশীল সমাজের সদস্যদের কাছে বাংলাদেশের বিশেষ করে প্রবাসী বিশিষ্ট নারীদের অবদানসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি উপস্থাপনের সুযোগ ঘটে। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদুত এর স্ত্রী ফাহমিদা জেবীন, উপ-স্থায়ী প্রতিনিধি’র স্ত্রী আলিয়া নাজমা নূর, কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

১৯২৫ সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর ফরেন কনসালস (SOFC) নিউইয়র্ক ভিত্তিক কনস্যুলেট, কনস্যুলেট জেনারেল এবং অনারারি কনস্যুলেটগুলোর সমন্বয়ে গঠিত বিশ্বের বৃহত্তম কনস্যুলার কোর।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV