নিউইয়র্কে স্টেট, মহানগর উত্তর-দক্ষিন বিএনপির বিক্ষোভ, ঢাকায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম : ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশী হামলা, দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার’র প্রতিবাদে ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্কে স্টেট, মহানগর উত্তর-দক্ষিন বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী, সদস্য জাফর তালুকদার, স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, শহিদুল ইসলাম শিকদার এবং বদরুল হক আজাদ, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবদলের ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম, সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, সিদ্দিকুর রহমান, এম এ মান্নান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসিমউদ্দিন (ভিপি), যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, মোফাজ্জল ভূইয়া, আবুল কালাম, মোস্তফা আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত নেতা-কর্মীরা ৯ ডিসেম্বর শুক্রবার অপরাহ্নে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সকলকে যোগদানের আহবান জানান। কর্মসূচি থেকে বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের আলোকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়। এসময় বক্তারা অভিযোগ করেন, গত বুধবার পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে তছনছ করে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে দলের এক কর্মী নিহত হয়েছেন। পুলিশ দিয়ে হামলা, গুলি, গ্রেপ্তার করে গণমানুষের আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করে বক্তারা ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








