নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের এবছরের দ্বিতীয় টিকাদান কর্মসূচি সম্পন্ন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের এবছরের দ্বিতীয় টিকাদান কর্মসূচি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউ এস এ ইনক্ সভাপতি মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজামুল জিতু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, আসন্ন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সাজ্জাদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজ, সহ সভাপতি জাহানারা আলী, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, কোষাধ্যক্ষ সুশান্ত দে, যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে হৃদয় মিয়া, বক্কর মিয়া, সামিহা আলী, রাইসা আলী, জুনান নাশিদ সানি, শামসুন্নাহা আলো, আবীর রাহমান।

সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙ্গালীর সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএনিউজঅনলাইন ডট কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাস নিউজ ডটকম সম্পাদক শামীম আহমেদ, সাপ্তাহিক ঠিকানার রিপোর্টার নাসরাত চৌধুরী।

সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী জানান, হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের ক্রমাগত ৯বম বর্ষের ২য় টিকাদান কর্মসূচি ফ্রী ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা ৩রা অক্টোবর রবিবার বিকেল ৫:৩০টা থেকে সন্ধ্যা ৮:৩০টা পর্যন্ত চলে। এই কর্মসূচি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারের ২য় তলায় হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের অফিসে অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও ওয়ালগ্রিন ফার্মাসিস্ট ম্যারী লিম ও ফার্মাসি টেকনিশিয়ান হাসিনা আক্তার নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান সম্পন্ন করেন।
প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান উত্তর আমেরিকায়। মানুষ মানুষের জন্য শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের এই মহতী উদ্যোগ যদি একটি জীবনও রক্ষা করা যায় সেই লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।
কোভিট-১৯ কালীন সময়ে এই ভ্যাকসিন অধিক কার্যকরী ভূমিকা পালন করে বলে মতামত দেন বিশেষজ্ঞরা। তাই নিজে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা নিন ও অন্যকে উৎসাহিত করূন। এই কর্মসূচিকে ফলপ্রসূ করতে সাংবাদিক, সমাজসেবী, শিল্পী,কবি-সাহিত্যিক ও পেশাজীবী সংগঠনের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ সোলায়মান আলী।
এবার ভ্যাকসিন নেয়া অধিকতর বেশী প্রয়োজন বিধায় টিকাদান ক্যাম্পেইন বা প্রয়োজনীয়তা কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির করে বলে জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিকবৃন্দদের যারা কর্মসূচি প্রচার কার্যক্রমে কমিউনিটির কল্যাণে প্রবাসী বাঙ্গালীদের মাঝে সংবাদ প্রকাশ করছেন, তাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান মানবতার সেবায় মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশন গত নয় বছর যাবত টিকাদান কর্মসূচির মতো মহৎ কর্মসূচির ভূয়সি প্রশংসা করেন। নিঃস্বার্থ মানব সেবার এটি এক অনন্য দৃষ্টান্ত।
এবছরের দ্বিতীয় ও শেষ কর্মসূচি আজ আশাতীত সাফল্যজনক ভাবে সুসম্পন্ন হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








