Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা ‘বাউলিয়ানা’ : বাউল কালা মিয়াকে সম্মাননা প্রদান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: September 29, 2022 | 4:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র আয়োজনে গত ২৬ সেপ্টেম্বর সোমবার পরিবেশিত হয়েছে মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা ‘বাউলিয়ানা’। এ আয়োজনে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী শারিমন তানিয়া পরিবেশন করেন তাদের অসাধারণ পরিবেশনা। সুরের মুর্চ্ছনায় মুগ্ধ ছিলেন দর্শক-শ্রোতারা। ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানে বাউল কালা মিয়াকে বিশেষ সম্মাননাও প্রদান করে হৃদয়ে বাংলাদেশ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, আব্দুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী খোকন, হৃদয়ে বাংলাদেশ’র সহ সভাপতি শাহ বদরুজ্জামান রুহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ প্রমুখ। কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউল কালা মিয়াকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে সঙ্গীত সন্ধ্যা বাউলিয়ানা। বাউল শিল্পী কালা মিয়া এবং শিল্পী শারিমন তানিয়া তাদের মনোজ্ঞ পরিবেশনায় মাতিয়ে রাখেন হল ভর্তি দর্শক-শ্রোতাদের। বাংলার লোক গাণের সম্রাটদের গান বেছে বেছে পরিবেশন করেন দু’শিল্পী।
বাউল কালা মিয়া তার পারফরমেন্স শুরু করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান দিয়ে। এরপর একে একে ৪টি গান পরিবেশন তিনি।
এরপর মঞ্চে আসেন সঙ্গীত শিল্পী শারমিন তানিয়া। তিনি লালনের গান দিয়ে শুরু করেন তার পরিবেশনা। বেশ কটি জনপ্রিয় বাউল, ফোক, আধুনিক গান পরিবেশন করেন তিনি।
এভাবে পালা করে বাউল কালা মিয়া ও শারমিন তানিয়ার একের পর এক গানের এই ব্যাতিক্রমী অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। এক পর্যায়ে ডুয়েটও গান তারা। বাউল কালা মিয়ার পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘বাউলিয়ানা’। শিল্পীরা আনন্দে মন ভরিয়ে দেন দর্শক-শ্রোতাদের। তাদের গানে মুগ্ধ হন। দর্শকদের অনেকই শিল্পীদের সঙ্গে কন্ঠ মিলিয়ে গান করেন। অনেকে আবার তালে তালে নাচেও অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিলেন হৃদয়ে বাংলাদেশ’র সহ সভাপতি মামুন রহমান, সাংগঠনিক সম্পাদক রায়য়হান জামান রানা, দপ্তর সম্পাদক মার্গারেট মল্লিক প্রমুখ।

Situs Streaming JAV