নিউইয়র্কে হোপ বাংলাদেশের আমদানি রপ্তানি বিষয়ক সিম্পোজিয়াম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বেসরকারী পর্যায়ে অনুষ্ঠিত হলো আমদানি এবং রপ্তানি বিষয়ক গুরুত্বপূর্ণ এক সিম্পোজিয়াম। গত ১২ মার্চ জ্যাকসন হাইটসের বেলজিনো পার্টি হলে ইউরোপিয়ান এবং আইসল্যান্ডের সরকারী কর্মকর্তাদের নিয়ে হোপ বাংলাদেশ ইনকর্পোরেট এ সিম্পোজিয়ামের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

শুরুতে হার্ভার্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ডক্টর জিলানী ওয়ার্সি সিম্পোজিয়ামে অংশ গ্রহনকারীদের স্বাগত জানান এবং রোমানিয়া, আইসল্যান্ড, ভারত, পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক কাঠামো, আমদানি এবং রপ্তানীযোগ্য দ্রব্যাদি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের আয়োজক এবং হোপ বাংলাদেশে, ইনকর্পোরেট এর প্রিন্সিপাল জেকব মিল্টন বাংলাদেশের বিভিন্ন রপ্তানি বিষয়ক দ্রব্যের উপর আলোকপাত করেন। পাশাপাশি রোমানিয়া, আইসল্যান্ড এবং ইউরোপে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির কঠোর সমালোচনা করেন। মিল্টন, বাংলাদেশি আমদানী এবং রপ্তানীকারকদেরকে রোমানিয়ার এবং আইসল্যান্ডের সাথে বাণিজ্য সম্পর্ক গড়তে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রোমানিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান কনসাল জেনারেলের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস পুন:স্থাপনের আহবান জানান।
প্রধান অতিথির ভাষণে রোমানিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান ডেপুটি কনসাল জেনারেল ডক্টর এলিন-রাডু আনকুটা বাংলাদেশী আমদানি-রপ্তানি কারকদেরকে বিশেষ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশী দ্রব্যের উপর থেকে শুল্ক মাফ করানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তিনি বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস পুন:প্রতিষ্ঠার ব্যাপারে জনাব মিল্টনের অনুরোধের প্রেক্ষিতে বলেন যে তিনি অতি শীঘ্রই রোমানিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এবং প্রধান মন্ত্রীকে এ বিষয়ে ব্যক্তিগতভাবে অনুরোধ করবেন। অনুষ্ঠানে রোমানিয়ান মিশনের কমার্শিয়াল ধঃঃধপযব গ্যাব্রিয়েল দুটু, আইস ল্যান্ড এর কমার্শিয়াল ধঃঃধপযব জেমস মিলিও, আর্চিটেক্ট জোসেফ ক্যারোল, মর্টগেজ ব্যাংকার স্টুয়ার্ট লেভিটন, ডক্টর শওকত আলী, মি. ক্রিস পল, মহম্মদ মনজুরুল হক, নিউ ইয়র্ক ম্যাগাজিনের সম্পাদক গ্রেগ কুলিয়ান, ডাক্তার আবু হক, ফার্মাসিস্ট আমিনুল্লাহ, সায়ীদ এম শফিক সহ বাংলাদেশী, ইন্ডিয়ান, এবং পাকিস্তানী কমুনিটির অনেক গন্যমান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোপ বাংলাদেশ এর পরিচালক নিরু এস নিরা, মোহাম্মদ সুফিয়ান, শাহ শহিদুল হক, পাশা স্প্যাকলার, সিপিএ কালিয়ান্না লক্ষ্মানান এবং প্রিমা রাব্বানী।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








