নিউইয়র্কে ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আসর (ভিডিও সহ)
https://www.facebook.com/140738015944006/videos/651360276299599
https://www.facebook.com/USANewsNY/videos/233813658835902
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আসর গত ৪ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। সিটির জ্যামাইকায় অ্যামাজুরা অডিটোরিয়ামের এ আসরে ‘আজীবন সম্মাননা’ অ্যাওয়ার্ড প্রদান করা হয় উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীন এবং ‘সেরা অভিনেতা’র অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশের চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খানকে। ‘সেরা অভিনেত্রী’র অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিদ্যা সিনহা মিমকে। আর পপুলার চয়েজের সেরা নায়িকা বুবলী এবং সেরা নায়ক হয়েছেন বাপ্পি চৌধুরী। ‘শো টাইমস মিউজিক’র এ বর্ণিল আয়োজনে আরও কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয় বর্ণাঢ্য সাংস্কৃকিত পরিবেশনার মধ্য দিয়ে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

তরুণ পরিচালক দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্য ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন সেরা গায়ক-ইমরান, সেরা গায়িকা-কণা, পপুলার সেরা গায়িকা-কোনাল, সেরা ব্যান্ড-নগর বাউল জেমস, সেরা টিভি অভিনেতা- আনিসুর রহমান মিলন, পপুলার চয়েজ সেরা টিভি অভিনেতা- নিশো, সেরা টিভি অভিনেত্রী-মেহজাবিন, পপুলার টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) আজমেরী হক বাঁধন, ঢালিউডের স্পেশাল অ্যাওয়ার্ড- আমান রেজা, নাদিম সাদিয়া, সেরা নিউজ প্রেজেন্টার- সিফাত আরা তাবাসসুম ও তাসনুভা অনন।

এছাড়া উত্তর আমেরিকায় জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে ঢালিউড অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দন চৌধুরী, তৃণা হাসান, প্রিয়া ইসলাম। এছাড়াও কণ্ঠশিল্পী মোজাকে দেয়া হয় স্পেশাল অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে ‘শো টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসাবে আজকের এই আয়োজন। ১৯ তম এ আয়োজনের মত এর আগের ১৮টি আয়োজনেও আমাদের সঙ্গে ছিলেন। এজন্য আমি আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। অনুষ্ঠানের সফল সমাপ্তিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নানা প্রতিকুলতা স্বত্বেও বাংলা সংস্কৃতির বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন। আগের মত আপনারা এবারও এই করোনা পরিস্থিতিতে আমাকে সাপোর্ট দিচ্ছেন এজন্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
এরপর প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে দিয়ে শুরু হয় ঢালিউড আয়োজন। নৃত্য-সঙ্গীত ও ফ্যাশন শো-তে অংশ নেন তারকা শিল্পী বুবলী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া, প্রিয়া প্রমুখ। এরপর কয়েকটি গান আর ফ্যাশন শো উপস্থিত দর্শকরা বেশ উপভোগ করেন। এর পর তুমুল করতালির মধ্যে বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন মঞ্চে আসেন। দর্শকরা হৃদয় উজার করে উপভোগ করেন সাবিনা ইয়াসমিনের অমর গানগুলো।
শিল্পী সাবিনা ইয়াসমিনের গানের পর তাঁকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এ মহান শিল্পী বলেন, যে কোন সম্মাননাই আনন্দের। তবে দর্শকদের ভালবাসাই তাঁর কাছে সবচেয়ে বড়। তিনি আয়োজকদের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

এরপর স্টেজ মাতাতে আসেন বাংলাদেশের তরুন প্রজন্মের নায়িকা বিদ্যা সিনহা মিম। পরপর তিনটি গানের সঙ্গে নেচে দর্শকদের মন কেড়ে নেন তিনি।
এরপর মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতার উল্লাসের মধ্যে শাকিব খানকে সেরা নায়কের পুরস্কার প্রদান করেন ব্যবসায়ী নুরুল আজিম। এসময় আলমগীর খান আলম চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নিউইয়র্কে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। শাকিব খানও আসছে রোজার ঈদের আগে একটি ছবি নির্মাণের কথা জানান। তিনি বলেন, ছবিটি নিউইয়র্কে প্রেক্ষাগৃহে মুক্তি উপলক্ষে রোজার ঈদটি এখানেই করতে চাই। এখানকার দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখতে চাই। অনুষ্ঠানের মঞ্চে শাকিব খান দর্শকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এখানে আমাদের মিশন এক্সট্রিম নামে একটি ছবি রিলিজ পেয়েছে। বাঙালি হিসেবে সবার এই ছবিটা দেখা উচিত।’

ঢালিউড অ্যাওয়ার্ডের এ পর্বে প্রবাসে বাঙালি সংস্কৃতি পৃষ্ঠপোষকতা ও বিকাশে অবদানের জন্যে বেশ ক’জনকে পুরষ্কার প্রদান করেন শাকিব খান।
বাংলাদেশের সেরা শিল্পী-অভিনেতা-অভিনেত্রী-গায়ক-গায়িকা-পরিচালক-প্রযোজক-মডেলদের এনে ১৯ বছর যাবত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’র আয়োজন করায় আলমগীর খান আলমকে ধন্যবাদ জানিয়ে এবং ভভিষ্যতেও বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএস সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী এবং কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিক ও এল্ডার হোমকেয়ারের সিইও গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সদস্য-সচিব আসেফ বারি টুটুল, গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহনেওয়াজ, ফোবানার সদ্য-বিদায়ী সভাপতি চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ডেমোক্রেটিক পার্টির নেতা ফাহাদ সোলায়মান, রাহাত মুক্তাদির, এপেক্স ইন্টারন্যাশনালের লাইফ গভনর্নর আব্দুর রৌফ খান দিলিপ, ‘ইমিগ্র্যান্ট এ্যাল্ডার হোমকেয়ার’র চেয়ারম্যান নূসরাত চৌধুরী নিপা, বারী হোমকেয়ার চেয়ারম্যান হাসিনা মুনমুন, জেবিবিএর সাবেক সেক্রেটারি তারেক হাসান খান প্রমুখ।

দর্শকরা জানান, গভীর রাত অবধি উচ্ছ্বাস-আনন্দ আমেজে প্রতিধ্বনিত হয় বাংলাদেশ আর বাঙালি সংস্কৃতির জয়গান। দর্শকদের মন জয় করে নেয় এসব পরিবেশনা। নিউইয়র্কের বিনোদনপ্রিয় দর্শকদের কাছে ঢালিউড সন্ধ্যাটি ছিল বেশ উপভোগ্য।
এদিকে, এর আগের দিন ৩ ডিসেম্বর নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট বলরুমে বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং পৃষ্ঠপোষকদের নিয়ে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস আয়োজন করে বর্ণাঢ্য রেড কার্পেট ও নৈশ ভোজ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








