Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ২০ টিমের অংশগ্রহণে ‘বাংলাদেশি ক্রিকেট লীগ’

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: August 13, 2020 | 3:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ৮ আগস্ট শনিবার শুরু হয়েছে ‘বাংলাদেশি ক্রিকেট লীগ’। এ লীগে অংশগ্রহণ করছে ২০টি টিম। উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণ করে সানরাইজ সিসি, অরবিট, সিলেট সুপার সিক্সার্স, নিউইয়র্ক থান্ডার হকস, ব্রুকলিন স্টার্স, নোয়াখালী সুপার একাদশ, দ্য ওয়ারিয়র্স সিসি, পার্কচেষ্টার সিসি, ঈগলস সিসি, লায়ন্স সিসি, ব্রুকলিন লাইকান্স, বিয়ানিবাজার ইয়ং স্টার্স, প্রিডেটর্স সিসি, টিম লাইকান্স, গোল্ডেন বাংলা সিসি ও গ্ল্যাডিয়েটর্স।
খেলায় সানরাইজ সিসিকে অরবিট ৪ উইকেটে, সিলেট সুপার সিক্সার্সকে নিউইয়র্ক থান্ডার হকস ৩ উইকেটে, ব্রুকলিন স্টার্সকে নোয়াখালী সুপার একাদশ ৪ উইকেটে, দ্য ওয়ারিয়র্স সিসি পার্কচেষ্টার সিসিকে ৫৩ রানে, ঈগলস সিসি লায়ন্স সিসিকে ৪৯ রানে, ব্রুকলিন লাইকান্স বিয়ানিবাজার ইয়ং স্টার্সকে ৩৫ রানে, প্রিডেটর্স সিসিকে টিম লাইকান্স ৮ উইকেটে ও গোল্ডেন বাংলা সিসিকে ৬ উইকেটে হারিয়েছে গ্ল্যাডিয়েটর্স।
দুই গ্রুপের খেলায় টিম লাইকান্স-এর ইসমাইল হোসাইন ১৭ বলে ৫০ রানের এক ঝড়ো ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এছাড়া অরবিট ক্রিকেট টিমের রিফাত হোসাইন ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। গ্ল্যাডিয়েটর্স ক্রিকেট ক্লাবের মাসুদ হক ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন। গোল্ডেন বাংলার বিপক্ষে তিনি ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট ও ৬৪ রানের ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। মাসুদ লীগের প্রথম খেলায় গোল্ডেন বাংলার বিপক্ষে হ্যাটট্রিক করেন।
দ্য ওয়ারিয়র্সের সালেহ আমিন, নিউইয়র্ক থান্ডার হকসের সাইফুদ্দিন তানভীর ৩১ রান, ঈগলস সিসি’র আহবাব রিফাত ৪ উইকেট, ব্রুকলিন লাইকান্স-এর আব্দুল্লাহ খন্দকার ৩১ বলে ৪৯ রান ও ২ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
‘নিউইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লীগ’ (এনওইয়াইবিসিএ)’র ডিরেক্টর ও ট্রেজারার ওয়েছ আহমদ জানান, এবারের লীগে প্রথমবার আন্তর্জাতিক মানের ক্রিকেট-অ্যাপ ‘ক্রিক ক্লাব’ সংযোজন করা হয়েছে। লীগের তিন মেম্বার মেহরাজ মাসুদ, শামস হুদা ও মাকসুদুর রহমান ফয়সাল এই অ্যাপ পরিচালনা করছেন।
এনওয়াইবিসিএল মেম্বার লিসান চৌধুরী ও মাজহারুল ইসলাম জনি জানান, বর্তমানে অন্যান্য স্টেটের তুলনায় নিউইয়র্ক অনেকটা নিরাপদ। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে লীগের ম্যাচ সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এবার ৩০ ওভারের লীগ হচ্ছে না। শুধু টি-২০ লীগ আয়োজন করা হয়েছে। প্রথম রাউন্ডে দুই গ্রুপে মোট ৪ টি করে খেলা আছে।
উল্লেখ্য, নিউইয়র্কে গত কয়েকবছর ধরে এনওয়াইবিসিএল লীগে কমপক্ষে এক হাজার বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। বাংলাদেশি ক্রিকেট সংগঠন ‘এনওয়াইবিসিএল’ ৩০ ওভার ও টি-টোয়েন্টি লীগ আয়োজন করছে।

ট্যাগ:
Situs Streaming JAV