Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৭’শ বাংলাদেশী ছাত্রী-ছাত্রীকে মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাইজ প্রদান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: September 3, 2019 | 12:01 PM

https://www.youtube.com/watch?v=jlHW7M8OZYM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় ৭’শ বাংলাদেশী ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করেছে। গত ১ সেপ্টেম্বর রোববার বিকেল ৬টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে উৎসবমুখর পরিবেশে এসব ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করে প্রতিষ্ঠানটি। মজুমদার ফাউন্ডেশন তৃতীয় বার্ষিক স্কুল সাপ্লাাই বিতরণ অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননাও প্রদান করা হয়।

মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশীÑআমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং মজুমদার ফাউন্ডেশনের পরিচালক রাশেদ মজুমদারের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, কাউন্সিলম্যান ফার্নান্ডো ক্যাবরেরা, অ্যাটর্নি ব্রুস ফিশার, সিপিএ ইয়াকুব এ খান, প্রফেসার শেখ আল মামুন, আলমাস আলী, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, পরিচালক রেক্সোনা মজুমদার, ইঞ্জিনিয়ার কাজী আবদুল হাকিম প্রমুখ। এ সময় কমিউনিটি ও মুলধারার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণ করা হচ্ছে। এবার ৭’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। এ আয়োজনে স্পন্সর ছিল অ্যাটর্নি ব্রুস ফিশার, মার্কস হোম কেয়ার ও পার্কচেস্টার মেডিকেল।

এসময় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ ও কাউন্সিলম্যান ফার্নান্ডো ক্যাবরেরা মজুমদার ফাউন্ডেশনের কল্যাণমুখি কার্যক্রমের জন্য মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির সেবায় দীর্ঘদিন থেকে সক্রিয় অবদান রেখে আসছেন মজুমদার।

উল্লেখ্য, নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় তিন’শ ছাত্রী-ছাত্রীর হাতে স্কুল সাপ্লাইজ তুলে দেয়ার মধ্য দিয়ে ২০১৭ সালে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে মানব সেবা মূলক প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশনের।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই-আগস্ট সামার ভেকেশান শেষে আগামী ৫ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে মানব হিতৈষী এ সংগঠনটি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV