নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাদেশি কবি-লেখকদের বইয়ের ব্যতিক্রমী প্রকাশনা উৎসব (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/310972516458204/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের ছয়জন বাংলাদেশি কবি-লেখকের ছয়টি বই এবং একটি লিটল ম্যাগাজিনের প্রকাশনা উৎসবের আয়োজন করেছে ‘হৃদয়ে বাংলাদেশ’। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি সেন্টারে এই বর্ণাঢ্য প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে মোড়ক উম্মোচন শেষে ওই সাতটি বই নিয়ে রিভিউ অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসকে ঘিরে বসেছিলো প্রবাসী কবি-সাহিত্যিকদের মিলন মেলা।

উৎসবে সাইদুর রহমান লিংকনের ‘সাইকেলে বিশ্বজয়’, মাকসুদা আহমেদের ‘শব্দ ও অনুভূতি’, আহবাব চৌধুরী খোকনের ‘কালের ভাবনা’, জুঁই ইসলামের ‘আটলান্টিকের জলতরঙ্গ’, হাবিব ফয়েজির ‘মানুষটি আজও জানালা খুলে’, রশীদ জামিলের ‘একটি স্বপ্নভেজা সন্ধ্যা’ এবং সাহিত্য ম্যাগাজিন পঞ্চায়েত’র মোড়ক উন্মোচন করা হয়।

উৎসবে লেখক সাইদুর রহমান লিংকনের ‘সাইকেলে বিশ্বজয়’র মোড়ক উম্মোচন করেন একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ওবায়দুল্লাহ মামুন এবং বইটির রিভিউ করেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, কবি মাকসুদা আহমেদের ‘শব্দ ও অনুভূতি’র মোড়ক উম্মোচন করেন কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ সাদি মিন্টু এবং রিভিউ করেন লেখক এবিএম সালেহ উদ্দিন, লেখক আহবাব চৌধুরী খোকনের ‘কালের ভাবনা’র মোড়ক উম্মোচন করেন ওবায়দুল্লাহ মামুন এবং রিভিউ করেন কমিউনিটি একটিভিস্ট শাহ বদরুজ্জামান রুহেল, লেখিকা জুঁই ইসলামের ‘আটলান্টিকের জলতরঙ্গ’র মোড়ক উম্মোচন করেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন এবং রিভিউ করেন জুঁই ইসলাম নিজেই, কবি হাবিব ফয়েজির ‘মানুষটি আজও জানালা খুলে’র মোড়ক উম্মোচন করেন বাফা প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এবং বুক রিভিউ করেন কবি সোনিয়া কাদির, লেখক রশীদ জামিলের ‘একটি স্বপ্নভেজা সন্ধ্যা’র মোড়ক উম্মোচন করেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন এবং রিভিউ করেন লেখক মাসুম আহমেদ এবং সাহিত্য ম্যাগাজিন পঞ্চায়েত’র চতুর্থ সংখ্যার মোড়ক উম্মোচন করেন গীতিকার ইশতিয়াক রূপু ও কবি মিশুক সেলিম এবং রিভিউ করেন কবি হাবিব ফয়েজি।

লেখক এবিএম সালেহ উদ্দিনের সঞ্চালনায় ব্যতিক্রমী এ প্রকাশনা উৎসবে কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচকবৃন্দ নির্ধারিত বইয়ের ওপর আলোচনা ছাড়াও ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে “হৃদয়ে বাংলাদেশের”র ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও এতো লোকের সমাগম আমাদের আশার আলো দেখায়, পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








