নিউইয়র্ক টাইমসের প্রথম নারী সম্পাদক জিল আব্রামসন
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্ববিখ্যাত নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশনার ১৬০ বছরের ইতিহাস ভেঙে এই প্রথম এক নারীকে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নারী ক্ষমতায়নে বিশ্বে সবচেয়ে মর্যাদাশালী পত্রিকার স্বীকৃতি মিলল। নতুন নির্বাহী সম্পাদকের নাম হচ্ছে জিল আব্রামসন। ৫৭ বছর বয়সী আব্রামসন ২০০৩ সাল থেকে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন এবং নির্বাহী সম্পাদক ছিলেন বিল কেলার (৬২)। কেলার এখন থেকে নিউইয়র্ক টাইমসে লেখালেখি করবেন নিয়মিতভাবে। সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি লেখালেখির সুযোগ পাননি। টাইমসের প্রকাশক আর্থার সালজবার্গার বৃহস্পতিবার ২ জুন এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে টাইমসের ওয়াশিংটন ব্যুরো চিফ ডিন ব্যাকুয়েটকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। ডিন ব্যাকুয়েট এর আগে লসএঞ্জেলেস টাইমসের সম্পাদক ছিলেন। বিল কেলার ৮ বছর ধরে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনকালে টাইমসের রিপোর্টিংয়ে অনেক উন্নয়ন ঘটেছে। তবে সামগ্রিক মন্দার পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমসের সার্কুলেশন হ্রাস পায়। বিক্রি করতে হয় টাইমস ভবনের একাংশ।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর নির্বাহী সম্পাদক হিসেবে এই প্রথম একজন নারীকে নিয়োগ দেওয়া হলো। জিল আব্রামসন অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








