Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মুনা’র নিউইয়র্ক নর্থ জোন লিডারশীপ এডুকেশন সেশনে অনৈতিক কাজ পরিহার করার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: January 27, 2023 | 6:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র লিডারশীপ এডুকেশনাল ক্যাম্পে আলোচকবৃন্দ বলেছেন, দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।

গত ১৪ জানুয়ারী দিন ব্যাপী “ লিডারশীপ এডুকেশন সেশন-এ আলোচকবৃন্দ এ কথা সব বলেন। নিউইয়র্ক নর্থ জোনের কার্যালয়ে (আর রাইয়্যান মসজিদ) অনুষ্ঠিত এডুকেশন সেশনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোন সভাপতি রাশেদুজ্জামান রাশেদ। পুরুষ ও মহিলা প্রায় তিনশত লোকের উপস্থিতিতে বিষয় ভিক্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ,সাবেক ন্যাশনাল প্রেডিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট  মাওলানা এবিএম ফয়েজ উল্লাহ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য আবুসামীহাহ সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ জোন সেক্রেটারী মাওলানা তোয়াহা আমিন খান।

আলোচকবৃন্দ বলেন, দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং তার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠন ও উত্তম আচার ব্যবহার অবলম্বনে নিরলস প্রচেষ্টা চালিয়ে ঈমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার জন্যই আমাদের মাঝে আল্লাহ তা’আলা তাঁর প্রিয় নবীকে প্রেরণ করেছেন। তারা বলেন, রাসূল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। সুতারাং ইসলামের কাজে নিয়োজিত প্রত্যেককে আল্লাহ ও তাঁর রাসুল (সা:) এর আর্দশে পরিচারিত হতে পারলেই দুনিয়া ও আখেরাতে সফলতা সম্ভব হবে। এডুকেশনাল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদ দিদারুল আলম, দেলোয়ার মজুমদার,মমিনুল ইসলাম মজুমদার, আব্দুল্লাহ, আবুল হাসেম, মঞ্জুর আহমেদ প্রমুখ।

Situs Streaming JAV