নিউইয়র্ক প্রবাসী কবি নাসরিন চৌধুরীর লেখা বই “বসন্ত দিন”-এর প্রকাশনা ১৭ অক্টোবর
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক: নিউইয়র্ক প্রবাসী ঔপন্যাসিক, গল্পকার ও কবি নাসরিন চৌধুরীর লেখা গল্প গ্রন্থ “বসন্ত দিন”-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর রোববার। নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটস-এর ৩৭-এভিন্যু এবং ৭৭ ষ্ট্রীটস্খ জুইস কম্যুনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। “বসন্ত দিন” নাসরিন চৌধুরীর চতুর্থ গ্রন্থ।

এই গ্রন্থ খন্ডের প্রধান বিষয় গুলির মাঝে দেশ ও প্রবাসের যাপিত জীবনের ঘটনা প্রবাহ, স্বদেশ প্রেম, মানব প্রেম উল্লেখযোগ্য। উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারী / মার্চে ঢাকায় বইমেলা উপলক্ষ্যে আগামী প্রকাশনী থেকে রোমান্টিক ও সামাজিক গল্পগ্রন্থ “বসন্ত দিন” প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্খায়ী প্রতিনিধি ড. এ.কে.আ: মোমেন। গ্রন্থ আলোচক বেলাল বেগ, হাসান ফেরদৌস, হোসনে আরা বেগম, মনজুর আহমেদ ও ড. মোজাদ্দির চৌধুরী তরুন এবং উপস্খাপনায় লুৎফুন্নাহার লতা ও মনজুর কাদের দায়িত্বে থাকবেন। সাহিত্য কুঞ্জ ও বাংলাদেশ কালচারাল সোসাইটি ইউএসএ’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রবাসী সাহিত্যমুদিদের স্বাদর আমন্ত্রন জানাোন হয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








