নিউইয়র্ক ফুটবল লীগে যুব সংঘ (বি) চ্যাম্পিয়ন : টুর্নামেন্টের সেমিফাইনাল ২৫ আগষ্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগের খেলায় যুব সংঘ (বি) অপরাজিত চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। লীগে যুব সংঘ (বি) ২১ আর ব্রঙ্কস ইউনাইটেড ১৫ পয়েন্ট অর্জন করে। এদিকে লীগের খেলা শেষে আগামী সপ্তাহে লীগের শীর্ষ চার দল নিয়ে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সিটির এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ১৮ আগষ্ট রোববার অপরাহ্নে লীগের অষ্টম সপ্তাহের শেষ খেলায় খেলায় যুবসংঘ (বি) ও সোনার বাংলা স্ব স্ব পেলায় জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। অপরদিকে যুব সংঘ (এ) জ্যাকসন হাইটস ক্লাবের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে। এবারের লীগে সর্বোচ্চ গোলদাতার সম্মান লাভ করেছেন যুব সংঘ (বি)-এর বাবলু। সে এবার ৮টি গোল করেন। খবর ইউএনএ’র।

দিনের প্রথম খেলায় যুবসংঘ (বি) ২-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। আক্রমণ পাল্টা অক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলার প্রথমার্থ গোল শূন্য ছিলো। পরবর্তীতের খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের সময় যুব সংঘের পক্ষে আশরাফ প্রম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে খেলার ৩৭ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে বাবলু আরো একটি গোল করেন করেন (২-০)। খেলায় ব্রঙ্কস ইউনাইটেড একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
দিনের দ্বিতীয় খেলায় সোনার বাংলা ২-১ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। আক্রমন পাল্টা আক্রমনের ম্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি ছিলো আকর্ষনীয়। খেলার প্রথমার্ধেই গোল তিনটি হয়। দ্বিতীয়ার্ধে কোন গোল হয়নি। খেলার প্রথমার্ধের ১১ মিনিটের সময় সোনার বাংলা’র জায়েন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে খেলার ১৪ মিনেটের সময় আইসাব-এর ওমর গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। ফলে জমে উঠে খেলা। খেলার প্রথমার্ধেও ২৩ মিনিটের সময় সোনার বাংলার জায়েন আরো একটি গোল করেন (২-০)। এরপর আর কোন গোল হয়নি। ফলে সোনার বাংলা জয়লাভ করে। তবে দ্বিতীয়ার্ধের খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
দিনের তৃতীয় ও শেষ খেলায় যুব সংঘ (এ) ও জ্যাকসন হাইটস ক্লাব অংশ নেয়ার কথা থাকলেও ইতিপূর্বের খেলার সময় জ্যাকসন হাইটস মাঠে না আসায় লীগের নিয়ম অনুযায়ী দলটিকে (জ্যাকসন হাইটস) চলতি লীগ থেকে সাসপেন্ড করা হয়। ফলে জ্যাকসন হাইটসের বিরুদ্ধে যুব সংঘ (এ) ওয়াকওভার পেয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে।
স্পোর্টস কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানার নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহেমেদ চৌধৃুরী, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন সহ অন্যান্যের মধ্যে আব্দুল বাসিত খান বুলবুল, তোফায়েল আহমেদ চৌধুরী, সৈয়দ এনায়েত আলী, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
স্পোর্টস কাউন্সিলের সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন বার্তা সংস্থা ইউএনএ-কে জানান, নিউইয়র্ক ফুটবল লীগের খেলা শেষে লীগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষদল হিসেবে ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স অ্যালায়েন্স, যুব সংঘ (বি) ও সোনার বাংলা টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। লীগো খেলায় যুব সংঘ (বি) ২১ (অপরাজিত), ব্রঙ্কস ইউনাইটেড ১৫ পয়েন্ট, সোনার বাংলা ১৪ এবং ব্রাদার্স অ্যালায়েন্স ১১ অর্জন করে। আগামী ২৫ আগষ্ট রোববার বিকেল তিনটায় একই মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিন প্রথম সেমিফাইনালে ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রাদার্স অ্যালায়েন্স এবং দ্বিতীয় সেমি ফাইনালে যুব সংঘ (বি) ও সোনার বাংলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








