নিউইয়র্ক ফুটবল লীগ-২০১৯ : ব্রাদার্স ব্রঙ্কস ইউনাইটেড ও যুব (বি)’র পূর্ণ পয়েন্ট লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ‘নিউইয়র্ক ফুটবল লীগ’-এর সপ্তম সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, ব্রঙ্কস ইউনাইটেড ও যুব সংঘ (বি) পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। গত ২৮ জুলাই রোববার বিকেলে লীগের দু’টি খেলা অনুষ্ঠিত হয়। অপর খেলায় একটি দল ওয়াকওভার পায়। খবর ইউএনএ’র।

কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ব্রাদার্স এলায়েন্স জ্যাকসন হাইটস ক্লাবের বিরুদ্ধে ওয়াক ওভার পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। ইতিপূর্বে লীগের খেলায় অংশ না নেওয়ায় লীগ ও টুর্নামেন্টের বিধি মোতাবেক জ্যাকসন হাইটস ক্লাব-কে সাসপেন্ড কলা হয়েছে। এদিন ব্রাদার্স এলায়েন্স-কে বিজয়ী ঘোষণা করা হয় এবং দলটি ৩ পয়েন্ট লাভ করে।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে সন্ধীপ স্পোর্টিং-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ ককরে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি বেশ জমে উঠে। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে নাহিদ জয়সূচক গোলটি করেন। দিনের তৃতীয় ও শেষ খেলায় যুব সংঘ (বি) যুব সংঘ (এ)-কে ৩-১ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ২টি গোল হয়। এই খেলার প্রথমার্ধের ২৩ মিনিটের সময় যুব সংঘ (বি)-এর মুন্না প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পরবর্তীতে এই অর্ধের ২৫ মিনিটের সময় বাবলু আরো একটি গোল করে যুব সংঘ (বি)-কে এগিয়ে নিয়ে যান (২-০)। খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে খালেদ আরো একটি গোল করেন (৩-০)। এই গোলের এক মিনিট পরেই অর্থাৎ ২৯ মিনিটের সময় একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে যুব সংঘ (এ)-এর পক্ষে সাঈদ একটি গোল পরিশোধ করেন (৩-১)। পরবর্তীতে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হলেও আর কোন গোল হয়নি।
এদিন স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা সহ ওয়াহিদ কাজী এলিন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদ সহ আরো অনেকে মাঠে উপস্থিত ছিলেন।
কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত: এদিকে রোববারের খেলা শেষে স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সবঅপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি লীগ ও টুর্নামেন্টের ফাইনাল খেলার বিষয়ে বিস্তারিত আলোচনা ও ম্যাগাজিন উপ কমিটি গঠন করা হয়। তিন সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক কাজী তোফায়েল ইসলাম, সদস্য সচিব সৈয়দ এনায়েত আলী এবং আব্দুল বাসিত খান বুলবুল-কে সদস্য মনোনীত করা হয়।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








