নিউইয়র্ক ফুটবল লীগ ২০২২ : চ্যাম্পিয়ন গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব, রানার্স আপ ব্রঙ্কস ইউনাইটেড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত নিউইয়র্ক ফুটবল লীগ-২০২২ এ নুতন চ্যাম্পিয়ন হয়েছে নিউজার্সীর গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব। ১৪ আগষ্ট রোববার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে বিগত নয় বারের লীগ চ্যাম্পিয়ন নিউইয়র্কের ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খবরইউএনএ’র।
নিউইয়র্ক সিটির র্যান্ডাল আইল্যান্ড ষ্টেডিয়ামে ফ্লাড লাইটে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে গার্ডেন ষ্টেট ফুটবল দল জয়ী হয়। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটি প্রানভরে
উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস। উল্লেখ্য, এবারের লীগে মোট ৮টি দল অংশ নেয়।
লীগের ফাইনাল খেলায় নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার এরিক এম ডিলান প্রধান অতিথি ছিলেন। খেলার শুরুতে রং বে রং-এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। এসময় এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস-এর ভারপ্রাপ্ত সভাপতি ওয়াল্টার ক্যাম্বলী, স্পোর্টস কাউন্সিলের
ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া (এনাম), প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, উপদেষ্টা আতাউর রহমান সেলিম, জুনেদ চৌধুরী, আযম চৌধুরী, আনোয়ার হোসেন, মখন মিয়া, সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান সহ ওয়াহিদ কাজী এলিন, আব্দুল কাদের লিপু, ডা. ঝুন্নুন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রশীদ রানা।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








