Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র এজিএম ও নির্বাচন শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: December 9, 2021 | 12:30 PM

রশীদ আহমদ: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব “নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব” এর ২০২০-২০২১ মেয়াদের কার্যকরী কমিটির শেষ সভা সংগঠনের সভাপতি ডাক্তার ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের পরিচালনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ৭ই ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
‌‌প্রেসক্লাবের কার্যকরী কমিটির ঐ সভায় ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা হালনাগাদ, ক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট এবং অনুষ্ঠিতব্য ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ ও সদস্য এসএম সোলায়মান। 
এছাড়াও ক্লাব সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি সেবা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ এবং ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সফল করতে সকল সদস্যদের সার্বিক সহযোহিতা কামনা করা হয়।
উল্লেখ্য যে, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম ও নির্বাচন আগামী ১১ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পরিচালনার জন্য ক্লাবের অন্যতম উপদেষ্টা মনজুর আহমদ-কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদ্বয় হচ্ছেন: আনোয়ার হোসাইন মঞ্জু ও হাবিব রহমান।

ট্যাগ:
Situs Streaming JAV