Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ১৭ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: June 16, 2022 | 12:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’-এর কার্যকরী পরিষদের সভায় বনভোজন কমিটি গঠন করা হয়েছে। গত ১১ জুন শনিবার বিকেলে জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। খবর ইউএনএ’র।


সভায় আগামী ১৭ জুলাই রোববার আয়োজিতব্য ক্লাবের বার্ষিক বনভোজন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা এবং বনভোজন সফল করতে ডা. ওয়াজেদ এ খানকে আহ্বায়ক ও ক্লাবের যুগ্ম সম্পাদক মোমিন মজুমদারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান, সদস্য হাবিব রহমান ও সৈয়দ ইলিয়াস খসরু।
সভায় ইসি কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সম্পাদক মোমিন মজুমদার, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান, অফিস সম্পাদক মাহাথির খান ফারুকী ও কার্যকরী পরিষদ সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Situs Streaming JAV