নিউইয়র্ক লবিডে’তে বাংলাদেশিদের প্রশংসায় লেফটেন্যান্ট গভর্নর কেথি হচুল
নিউইয়র্ক : নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর কেথি হচুল স্টেট এর বার্ষিক লবিডে’তে গভর্নর এন্ড্রু কোমো’র পক্ষে দেখা করেন বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রূপের প্রেসিডেন্ট ড. কামাল ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ অন্যান্য প্রতিনিধিদের সাথে I ৪ঠা এপ্রিল মঙ্গলবার দেড়শত সদস্যের বাংলাদেশিরা বিশটি দোলে ভাগ হয়ে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা লবি করেন বাংলাদেশিরা I বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রূপ গত ছয় বছর যাবৎ স্টেট লবিডেতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে লবি করে আসছে I
স্টেট সিনেটর ও এসেম্বলীম্যানদের সাথে দেখা করবার মাঝে স্টেট গভর্নর এন্ড্রু কোমোর পক্ষ্যে বাংলাদেশিদের সাথে দেখা করেন গভর্নর কোমোর প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নর কেথি হচুল I তিনি বাংলাদেশিদের লবি কার্যক্রমের প্রশংসা করেন এবং বিএএজি’র প্রতিনিধিদের কচি বাংলাদেশের স্বাধীনতা দিবস ও স্টেট এ প্রশংসনীয় কাজের জন্য একটি স্টেট মানপত্র প্রদান করেন I
বাংলাদেশিরা স্কুলে হালাল খাবার দেয়া, দাড়ি ও হিজাব নিয়ে স্বাধীন ভাবে কাজে যাবার সাংবিধানিক অধিকার, ঈদের দিন সমস্ত স্টেট স্কুল ও কলেজে বন্ধ ঘোষণা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন স্টেট আইন প্রণেতাদের কাছে I ইতোমধ্যে নিউইয়র্ক সিটিতে স্কুল গুলোতে ঈদের দিনে বন্ধ ঘোষণা করেছে শহরের মেয়র বিল ডি’ব্লাজিও I দু বছর আগে থেকে এখানকার মুসলমান ছাত্র-ছাত্রীরা সে ঈদের বন্ধের সুবিধা ভোগ করছেন I লবিস্টরা আশা করছেন তাদের সকল কাজ যেমন স্টেট এসেম্বলিতে সচেতনতা বৃদ্ধি করছে ঠিক তেমনি প্রবাসীদের স্বার্থ রক্ষায় একে একে আইনে পরিণত হচ্ছে I লবিস্টদের প্রত্যাশা এ বছর ধর্মীয় পোশাক পরে কাজে যাবার বিলটি পাশ হতে পারে I মুসলমান, শিখ ও ইহুদিরা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দাড়ি রেখে বা হিজাব পরে স্বাধীন ভাবে কাজে যেতে পারবেন I লবিস্টরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার পূর্ব শর্তগুলো নিয়ে নতুন একটি বিল উত্থাপন করেন I এই বিল অনুযায়ী প্রেসিডেন্ট পদপ্রাথীরা ট্যাক্স দিয়ে ও তা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করতে পারবেন I বিভিন্ন বিল নিয়ে আইন প্রণেতাদের সাথে কথা বলা ছাড়াও স্টেট এসেম্বলি হলে ও সিনেট হাউসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তা ইংরেজিতে অনুবাদ করলে পুরো এসেম্বলি ও সিনেট হাউস করতালি দিয়ে অভিনন্দিত করেন উপস্থিত বাংলাদেশিদের I
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








