Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী শনিবার ও রোববার : পরীক্ষার্থীদের মামুন’স টিউটোরিয়ালের পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: October 17, 2017 | 11:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী ২১ অক্টোবর শনিবার ও ২২ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। পরীক্ষার টিকেট বিতরণ শুরু হবে ১৮ অক্টোবর বুধবার থেকে। নিজ নিজ স্কুল থেকে এ টিকেট বিতরণ চলবে পরের দিন বৃহস্পতিবার পর্যন্ত। দীর্ঘ্য প্রস্তুতি শেষে বিভিন্ন টিউটোরিং সেন্টার চলতি সপ্তাহে তাদের চূড়ান্ত পরামর্শ দেয় শিক্ষার্থীদের। মামুন’স টিউটোরিয়াল গত ১৫ অক্টোবর রোববার জ্যাকসন হাইটস শাখায় এবং ১৪ অক্টোবর শনিবার ব্রঙ্কস শাখায় পরামর্শ সভার আয়োজন করে।চূড়ান্ত ও শেষ এ পরামর্শ সভায় মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল ও সিইও শেখ আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষার এক দিন আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলের হোমওয়ার্কের পাশাপাশি মডেল টেস্টগুলো রিভাইজ করা উচিত। আর পরীক্ষার আগের রাতে পড়া-লেখা না করাই ভালো। আগের রাতে প্রয়োজন পর্যাপ্ত ঘুমের। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে যাওয়া উচিত। কারণ প্রতিটি কেন্দ্রেই থাকবে হাজার হাজার পরীক্ষার্থী। শিক্ষার্থীদের প্রবেশে থাকবে লম্বা লাইন। ট্রাফিক, পার্কিং ইত্যাদিতো রয়েছেই। এগুলোতে যাতে সময় নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের।পরীক্ষার্থীদের নানা পরামর্শ দিয়ে শেখ আল মামুন বলেন, পরীক্ষার শুরুতেই নিজের নাম, স্কুলের নাম সংক্রান্ত কলামগুলো পূরণ করা উচিত। কেননা সময়ের অভাবের কারণে পরে তাতে ভুল হওয়ার আশঙ্কা থাকে। এ ভুলের জন্য পরীক্ষার্থীর রেজাল্টই বাতিল হয়ে যেতে পারে।
তার মতে, পরীক্ষার্থীদের প্রথমে অঙ্কের উত্তর দিয়ে শুরু করা ভালো। এরপর ইংলিশ।শেখ আল মামুন অভিভাবকদের উদ্দেশে বলেন, খেয়াল রাখতে হবে পরীক্ষার দিন পরীক্ষার্থী যেন ঠিক মত নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়।
শেখ আল মামুন বলেন, শুধু শিক্ষক হিসেবেই নয় একজন অভিভাবক হিসেবেও শিক্ষার্থীদের দেখাশুনা করি। শিক্ষা-সেবার মানসিকতা নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছি। দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোয়ালিটি এডুকেশন দেয়ার প্রত্যয়ে অভিভাবক-শিক্ষার্থীদের নিয়ে যৌথ পরামর্শ সভার আয়োজন করি।

ট্যাগ:
Situs Streaming JAV