নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র এরিক অ্যাডামস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা এরিক অ্যাডামস। যুক্তরাষ্ট্রের বৃহত্তম সিটি নিউইয়র্কের ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে তিনি নির্বাচিত হলেন। নিউইয়র্ক সিটিতে জননিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছিলেন সাবেক এ এনওয়াইপিডি ক্যাপ্টেন। বর্তমানে ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এরিক অ্যাডামস রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়াকে সহজেই পরাজিত করেছেন।
২ নভেম্বর মঙ্গলবার কেন্দ্রে ভোট গ্রহণ রাত নয়টার সময় বন্ধ হওয়ার আধা ঘন্টার মধ্যেই নির্বাচনি ফলাফল আসতে থাকে। ৩৭ শতাংশ প্রিসেংক্টের ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী এরিক অ্যাডামস ৭০ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়া ২৭ শতাংশ ভোট পাওয়ার ফলাফল আসলে এরিক অ্যাডামসকে বিভিন্ন সংবাদমাধ্যম বিজয়ী ঘোষণা করে। ভোটের ফলাফল আসতে থাকলে দেখা যায় প্রায় ৩০ শতাংশ ব্যবধানে এরিক অ্যাডামস ধরাশায়ী করেছেন রিপাবলিকান প্রার্থীকে।
মার্কিন রাজনীতিতে ড্যামোক্র্যাটদের মধ্যে এখন অতি উদারনৈতিক এবং মধ্যপন্থীদের টানাপোড়েন চলছে। গত বছরে জেগে উঠা নাগরিক আন্দোলনের সময় “ডিফান্ড পুলিশ’ স্লোগান উঠে। অতি উদারনৈতিকরা পুলিশ সংস্কারের দাবীর পক্ষে অবস্থান গ্রহণ করেন। নিউইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। এরিক অ্যাডামস তাঁর প্রচারণার শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সাথে গ্রহন করেন এবং প্রচারণায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রাধান্য দিয়েছেন। ডেমোক্র্যাটিক দলের প্রাইমারীতে সহজেই তিনি বিজয়ী হলে ডেমোক্র্যাট প্রধান নিউইয়র্ক সিটিতে তাঁর নির্বাচিত হওয়াটা অনেকটাই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
মঙ্গলবার রাতে দেয়া বিজয় বক্তৃতায় এরিক অ্যাডামস বলেছেন, ১ জানুয়ারি থেকে নিউইয়র্কে নতুন সময়ের সূচনা ঘটছে। নিজের কর্মজীবী মায়ের উল্লেখ করে তিনি বলেন সকল পর্যায়ের , বিশেষ করে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোস্টির জন্য তাঁর প্রচারণার প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন। নিউইয়র্ক সিটির মানুষকে বহু প্রতরণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরিক অ্যাডামস বলেন, সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে সিটি প্রশাসনের পাতা উল্টানোর সময় এখন।
উল্লেখ্য বর্তমান মেয়র বিল ডি ব্লাজিওর মেয়াদ ডিসেম্বরেই শেষ হচ্ছে এবং ১ জানুয়ারি থেকে এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়া দ্রুতই তাঁর পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বক্তৃতা দিয়েছেন। বক্তৃতায় কার্টিস স্লিউয়া বলেছেন, এরিক অ্যাডামস তাঁর পুরনো বন্ধু। বর্তমান মেয়র মেয়র ডি ব্লাজিও নিউইয়র্ক সিটিকে ধ্বংস করেছেন উল্লেখ করে সিটি পুনর্গঠনে নির্বাচিত মেয়র এরিক অ্যাডামসকে তিনি সমর্থন করে যাবেন বলে উল্লেখ করেন। দল ও আদর্শিক বিরোধিতাকে পাশে রেখে নিউইয়র্কের উন্নয়নে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন কার্টিস স্লিউয়া।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








