Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ প্রিসেনক্ট’র দু’কর্মকর্তাকে সম্মাননা প্রদান স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: April 26, 2019 | 5:16 PM


https://www.facebook.com/USANewsNY/videos/648070382302339/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কসের ৪৩ প্রিসেনক্ট’র দু’কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেছে স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন। সম্মাননা প্রাপ্তরা হলেন ৪৩ পুলিশ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর বেঞ্জামিন গার্লি এবং ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের ডিটেকটিভ এরিক হারনান্ডেজ। নিউইয়র্ক সিটি বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির সেবা-নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাবাজার বিজনেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই দু’কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।


বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪৩ পুলিশ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর বেঞ্জামিন গার্লি, একই প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিট প্রধান এরিক হারনান্ডেজ, আয়োজক কমিটির কর্মকর্তা সাইদুর রহমান লিংকন, মো. খলিলুর রহমান, মো. মোতাসিন বিল্লাহ তুষার, মেহের চৌধুরী, মাসুদ রানা প্রমুখ।
পুলিশ কর্মকর্তারা আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিটি তথা কমিউনিটির কল্যাণে পুলিশ ডিপার্টমেন্টের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের তথ্য তুলে ধরেন। স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, বাংলাদেশি কমিউনিটি ব্যবসা-বানিজ্যে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। পুলিশ কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ ততপর রয়েছে। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে আসন্ন পবিত্র রামাদান মাসে কমিউনিটির বিশেষ নিরাপত্তাসহ সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে। আসন্ন রামাদানে সিটির মসজিদ সমূহে পুলিশ বিভাগের বাড়তি টহলের ব্যবস্থার কথাও জানান হয় অনুষ্ঠানে।


অনুষ্ঠানে সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১১ সালে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। বাংলাদেশী ও মুসলিম কমিউনিটির সেবা-নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে পুলিশ ডিপার্টমেন্ট। এরই অংশ হিসেবে ৪৩ প্রিসেনক্ট’র দু’কর্মকর্তাকে তাদের কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ বাংলাবাজার বিজনেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV