Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি মেয়র পদে রে ম্যাকগুইয়ারকে এটর্নি মঈন চৌধুরীর এন্ডোসমেন্ট (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: May 1, 2021 | 4:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: আসন্ন নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারীতে মেয়র পদে রে ম্যাকগুইয়ারকে সমর্থন জানিয়েছেন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। গত ৩০ এপ্রিল সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে রে-কে এন্ডোসমেন্ট করেন এটর্নি মঈন চৌধুরী।
আগামী ২২ জুন অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে মেয়র পদে লড়ছেন মোট ১৩ জন। নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বি হিসেবে বিবেচনা করা হচ্ছে রে ম্যাকগুইয়ারকে। গত ১৩ বছর যাবত সিটি গ্রুপের গ্লে¬াবাল কর্পোরেট এ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে মেধার স্বাক্ষর রেখেছেন রে ম্যাকগুইয়ার।

অনুষ্ঠানে রে ম্যাকগুইয়ার বলেন, এটর্নি মঈন চৌধুরীর এন্ডোসমেন্ট পাওয়ার জন্য আমি সম্মানি বোধ করছি। দক্ষিণ এশীয় কমিউনিটি, ব্যবসায়ী নের্তৃবৃন্দ সহ যারা আজ আমার প্রার্থিতা সমর্থন করার জন্য এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
অনুষ্ঠানে রে ম্যাকগুইয়ের শ্রমজীবী মানুষের কল্যাণের কথা উল্লেখ করে বলেন, তিনি নির্বাচিত হলে করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ৫০ হাজার শ্রমিক-কর্মচারিকে পুনর্বহালে যথাযথ পদক্ষেপ নেবেন। সামনের ১২ মাস সিটির পারমিট এবং লাইসেন্স নবায়নে কোন ফি নেয়া হবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া ভাড়া মওকুফ অথবা সিটি থেকে অনুদানের ব্যবস্থা করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে বিদ্যুৎ, পানি ও গ্যাসের বকেয়া বিল মওকুফ করা হবে। আগামী জানুয়ারি থেকে সিটির ব্যবসায়ীদের ক্রেডিট র‌্যাটিংয়ের শর্ত সাসপেন্ডের পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া জননিরাপত্তা, শিক্ষা, হাউজিংয়ের বিদ্যমান সমস্যার সমাধানসহ বিদ্যমান সমস্যা থেকে সিটির ছোট-মাঝারি ব্যবসায়ীদের উত্তরণে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ারও অঙ্গিকার করেন তিনি।
এক প্রশ্নের জবাবে রে ম্যাকগুইয়ের বলেন, ডেমোক্রেটরা সবসময়ই যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সকল মানুষের ধর্মীয় চেতনা যথাযথভাবে লালন ও পালনের ক্ষেত্রেও ডেমোক্রেট হিসেবে তিনিও উদার। মেয়র হিসেবে জয়ী হতে পারলে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদের দুদিন’কে সিটি ব্যাপি সাধারণ ছুটি ঘোষণার ব্যাপারে ডমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। রে ম্যাকগুইয়ের তাকে সমর্থন করার জন্য বাংলাদেশি সহ সকলকে ধন্যবাদ জানান।
সমাবেশে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের পক্ষে রে ম্যাকগুইয়েরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রদানের পর এটর্নি মঈন চৌধুরী বলেন, এই সিটিতে ১৩৯ ভাষা-ভাষীর মানুষের বসতি রয়েছে। অভিবাসী সমাজের মাঝথেকে বেড়ে ওঠা রে সিটি মেয়র হলে সকল নাগরিকের জন্যই হবে কল্যাণকর। বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানরা রে ম্যাকগুইয়েরকে ভোট দিলে তিনি জিতে যাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। রে ম্যাকগুইয়েরকে ভোট দেয়ার জন্য সকল সকলের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে বিপুল সংখ্যক বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানরা উপস্থিত ছিলেন।

https://www.youtube.com/watch?v=cQh1Y0Iw9ac&t=91s
ট্যাগ:
Situs Streaming JAV