Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান প্রার্থী হচ্ছেন বাংলাদেশী-আমেরিকান জয় চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: July 18, 2019 | 3:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক স্টেট এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ (জ্যাকসন হাইটস, ইষ্ট এলমহার্ষ্ট ও উডসাইড আংশিক) এ প্রার্থী হচ্ছেন মূলধারার তরুন নেতা বাংলাদেশী-আমেরিকান জয় চৌধুরী। চট্রগ্রামের কৃতি সন্তান জয় চৌধুরী মার্কিন সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। পাশাপাশি কাজ করছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কষ্টার অফিসে।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ান আমেরিকান কমিউনিটির অতি পরিচিত মুখ জয় চৌধুরীর নেতৃত্ব শুরু হয় ছাত্র জীবন থেকেই। এখানকার কলেজে পড়াকালীনই তিনি প্রায় ৫০ হাজার স্টুডেন্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ২০১৫ সালে টিউশন ফি কমানোর দাবীতে কয়েক হাজার স্টুডেন্ট নিয়ে ম্যানহাটানে আন্দোলন করেন জয় চৌধুরী। দফায় দফায় আন্দোলনের মূখে টিউশন ফি কমাতে বাধ্য হন গভর্ণর এন্ড্রো কুমো প্রশাসন। সেই সময়ে বাংলাদেশী একজন তরুনের নের্তৃত্বে আন্দোলনের এত বড় অর্জন যুক্তরাষ্ট্রের মূলধারার মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়। সেই থেকেই শুরু জয় চৌধুরীর নেতৃত্বের সফলতা। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাউথ এশিয়ান কমিউনিটিকে সংগঠিত করার লক্ষ্যে তিনি সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা) নামে একটি সংগঠনের আতœপ্রকাশ করেছেন। ইতোমধ্যেই এই সংগঠনের মাধ্যমে কুইন্সে বসবাসরত কয়েক হাজার ভোটার রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।
এই সংগঠনের ব্যানারে তিনি সাউথ এশিয়ান ভূক্ত ইমিগ্র্যান্ট কমিউনিটিকে সংগঠিত করনসহ নিজেদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। আগামী ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর সাউথ এশিয়ান কনভেনশন নামে একটি সর্ব বৃহত কনভেনশন অনুষ্ঠিত হবে। ম্যানহাটান হিলটন হোটেল, লং আইল্যান্ড সিটি ফাইভ স্টার ও ওয়ার্ল্ড ফেয়ার মেরীনাতে ৩ দিনের এই কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনের কনভেনর থাকবেন জয় চৌধুরী। সাউথ এশিয়ানভূক্ত দেশগুলোর কৃষ্টি কালচারকে যুক্তরাষ্ট্রে সম্মানিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই নিউইয়র্কে সাউথ এশিয়ানভূক্ত সকল দেশের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রতিমাসে, সপ্তাহে এমনকি প্রতি দিনই বিভিন্ন কমিউনিটির সভা সমাবেশ ও ঘরোয়া মিটিং এ অংশ নিচ্ছেন জয় চৌধুরী। মূলধারার রাজনৈতিক প্রোগ্রাম থেকে দেশের আঞ্চলিক সংগঠন। সকল আচার অনুষ্ঠানেই নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। পাশাপাশি তিনি আইন বিষয়েও লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ইলেকশান থেকে ইমিগ্র্যাশান। যেকোন প্রয়োজনেই বাংলাদেশীদের পাশে রয়েছেন জয় চৌধুরী। জ্যাকসন হাইটস, এলমহার্ষ্ট ও উডসাইডকে বলা হয় যুক্তরাষ্ট্রের মিনি বাংলাদেশ। আর তাই এই অঞ্চলে বাংলাদেশের একজন নির্বাচিত প্রতিনিধি এখন সময়ের দাবী।
জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার বলেন, বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ডদের অধিকার রক্ষায় মূলধারার সাথে কাজ করছেন তরুন বাংলাদেশী জয় চৌধুরী। মূলধারায় নির্বাচিত হলে বাংলাদেশীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন তিনি। তাই আমরা আগামীতে নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ এ এসেম্বলী মেম্বার পদে জয় চৌধুরীকে বিজয়ী করতে চাই। তিনি বলেন, এখানকার বাংলাদেশীরা একজোট হলে জয় চৌধুরীকে বিজয়ী করা অবশ্যই সম্ভব।
জ্যামাইকা থেকে গতবারের সিটি কাউন্সিলম্যান প্রার্থী তৈয়েবুর রহমান হারুন বলেন, মূলধারার নির্বাচনে আমরা বীজ বপন করেছি। তরুনেরা তার ফসল ঘরে তুলবে। তিনি বলেন, বাংলাদেশীদের প্রার্থীতা এখন আর হাসি তামাশা নয়। জয় চৌধুরী নিউইয়র্ক সিটি কাউন্সিল অফিসে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। আশা করি তিনি ভালো করবেন। তার মধ্যে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাবোধ রয়েছে। আমার ছেলের বন্ধু হিসেবে তাকে আমি ছেলের মতই স্নেহ করি।
বাংলাদেশীদের মূলধারার প্রবীণ নেতা মোর্শেদ আলম বলেন, আমেরিকার মূল্ধারায় নেতৃত্ব দেয়ার মত যতগুলো যোগ্যতা থাকা দরকার তার সবগুলোই জয় চৌধুরীর মধ্যে রয়েছে। তরুন বয়সী এই ছেলে এখন থেকেই মূলধারায় নির্বাচিত হলে অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। সাদা, কালো, ব্রাউনি সকল কমিউনিটির সাথেই তার রয়েছে সমান যোগাযোগ। তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এদিকে জয় চৌধুরীর পক্ষ থেকে এখন পর্যন্ত প্রার্থীতার বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষনা আসেনি। কিন্তু তার প্রার্থী হওয়ার পক্ষে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাংখীদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে।
জয় চৌধুরী যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজনৈতিক দল যুব ডেমোক্রেট এর নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন। ফলে ডেমোক্রেট দলীয় সিনিয়রদের সাথেও রয়েছে ভালো সখ্যতা। তিনি এসেম্বলী মেম্বার প্রার্থী হলে জয়ের সম্ভাবনাই বেশী বলে মনে করছেন কমিউনিটির বিশিষ্টজনেরা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV