Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান প্রার্থী বাংলাদেশী-আমেরিকান জয় চৌধুরীকে কমিউনিটির সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: August 19, 2019 | 1:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ (জ্যাকসন হাইটস, ইষ্ট এলমহার্ষ্ট ও উডসাইড আংশিক) এর প্রার্থী বাংলাদেশী-আমেরিকান জয় চৌধুরীর প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে অনুষ্ঠিত এক সভায়
এ সমর্থন জানানো হয়। শনিবার সন্ধ্যায় বাংলাদেশী প্রার্থী জয় চৌধুরীর সমর্থনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলধারার প্রবীণ বাংলাদেশী নেতা মোর্শেদ আলম।

বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী, জেবিবিএ সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আজহারুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, বর্তমান সিনিয়র সহ সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, মূলধারার নেতা খোরশেদ খন্দকার, মিলন রহমান, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র নেতা শামছুল আলম, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিষ্ট জে মোল্ল¬া সানি, আমিন মেহেদী, ক্রেডিট স্পেশালিষ্ট আবুল কাশেম, পারভেজ রহমান, হাসান শিহাব সহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।
এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী বলেন, নিউইয়র্ক সিটিতে সর্বাধিক বাংলাদেশীর বসবাস। মুলধারার যেকোন নির্বাচনে বাংলাদেশীদের ভোট এখন বড় ফ্যাক্টর। বিগত নির্বাচনগুলোতে বাংলাদেশীদের ভোট ও সমর্থনে অনেকেই বিজয়ী হয়েছেন। বাংলাদেশী একজন বিজয়ী হলে কমিউনিটির উন্নয়নে কাজ করতে পারবেন। আপনাদের ভোট ও সমর্থন পেলে আমি কমিউনিটির উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করবো।
মোর্শেদ আলম বলেন, শুধুমাত্র বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদের সুনিশ্চিত।
নিউইয়র্ক এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ জ্যাকসন হাইটস, উডসাইড ও ইষ্ট এলমহার্ষ্ট এলাকার প্রার্থী মূলধারার যুব নেতা জয় চৌধুরী বর্তমানে ইউএস আর্মি ও নিউইয়র্ক সিটি কাউন্সিল অফিসে কর্মরত রয়েছেন। যুক্তরাষ্ট্র স্টুডেন্ট কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট জয় চৌধুরীর গ্রামের বাড়ি চট্রগ্রামের সন্দ্বীপে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV