Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউজারসির আটলান্টিক সিটিতে ‘ন্যাশনাল নাইট আউট ডে’

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: August 12, 2019 | 3:54 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : সমগ্র যুক্তরাষ্ট্রে প্রতি বছর আগস্ট মাসের প্রথম মংগলবার ‘ন্যাশনাল নাইট আউট ডে’ পালিত হয়। পুলিশ প্রশাসন ও কমিউনিটির মধ্যে অংশীদারীত্বমূলক সম্পর্ক সৃষ্টি ও তা সুদৃঢ় করাই এই দিবস উদযাপনের লক্ষ্য। এর মাধ্যমে মনুষ্য বসবাসের এলাকাসমূহ নিরাপদ রাখা সম্ভব হয়। 
নিউজারসি অংগরাজ্যের আটলান্টিক সিটিতে ন্যাশনাল নাইট আউট ডে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে সবচয়ে বড় আয়োজনটি ছিল আটলান্টিক সিটির ১২০০ নর্থ ডঃ মারটিন লুথার কিং বুলোভাড এ অবস্থিত পপ লয়েড ষ্টেডিয়ামে। আটলান্টিক সিটি পুলিশ বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে  বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত  অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মুখাবয়বে আঁকিবুকি, খাওয়া-দাওয়া, অগ্নি নির্বাপণ মহড়া, রেফল ড্র ইত্যাদি। আটলান্টিক সিটির বিপুল সংখ্যক অধিবাসী এই অনুষ্ঠানে যোগ দেয়।
এছাড়া আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ড এর কাউন্সিলর জেসি কার্টজ ও চেলসি হাইটস নেইবারহুড পুলিশ  কর্মকর্তা আল হারবাট ও জেরাড ইনজেনিটোর  উদ্যোগে চেলসি হাইটস এর মুস লজ এ এই উপলক্ষে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান এর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের জন্য খেলাধূলা,হরেক পদের খাবার-দাবার, লাইভ ডিজে, কমিউনিটি আড্ডা ইত্যাদি। ষষ্ঠ ওয়ার্ড এর কাউন্সিলর জেসি কার্টজ অনুষ্ঠানে সমাগতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটির লোকদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যেই তাঁর এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী সহ ষষ্ঠ ওয়ার্ডে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ যোগ দেন।                                                                                     
উল্লেখ্য বিগত তিন বছর যাবত কাউন্সিলর জেসি কার্টজ ষষ্ঠ ওয়ার্ডে ‘ন্যাশনাল নাইট আউট ডে’ পালন করে আসছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV