নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা’র নব নির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক
নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ১২ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে গত ২২ আগস্ট রাতে। ২০০৮ সালে এই সমিতি গঠন করা হয়েছিলো।
প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে এই বর্ণিল অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের তিন পর্বে নতুন কমিটির শপথবাক্য পাঠ, আলোচনা এবং ১২ বছর পূর্তি উপলক্ষে কেককাটা ছিল অনুষ্ঠানে।।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনাসভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্ঠা মোশাররফ আলম ও ডাক্তার আকামত আলী তালুকদার এবং বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সহসভাপতি আব্দুল হামিদ, মিনা আবেদিন, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, নিউউজার্সি স্টেট বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, নারী নেত্রী হাসিনা পাঠান, আওয়ামী লীগ নেতা এনায়েত করিম খোকা।
এ ছাড়াও ওই অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সমির উদ্দীন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাঈদ উর রহমান, সহ সাধারণ সম্পাদক হেলেনা আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এবিএম জাফরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক শাহাব উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাসুদ চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমানসহ সমিতির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্য ও উপেদেষ্টামন্ডলীগন।
এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি হোসেন পাঠান বাচ্ছু এবং সভাটি পরিচালনা করেন নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাছান রিপন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








