নিউজার্সি প্রবাসী সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিনে শুভেচ্ছা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২৪শে আগস্ট যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রবাসী সাংবাদিক, সফল সংগঠক, যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এবং উত্তর আমেরিকা থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘-এর সম্পাদক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিন। বিশ্বজিৎ দে বাবলু ৮০ দশকের আজকের এ দিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের অতীত ঐতিয্যবাহী জন্তরী গ্রামে বিশিষ্ট কায়স্থ পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা বেনু লাল দে এবং মাতা সবিতা ঘোষ উভয়ই অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক বর্তমানে আমেরিকা প্রবাসী। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বাবা মায়ের ১ম সন্তান।
বিশ্বজিৎ দে বাবলু ২০০১ সালে নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমেরিকায় অভিবাসন নিয়ে আসার পর থেকেই বিভিন্ন সময়ে এনটিভি ইউসএ, বাংলাদেশের ডিবিসি নিউজ টিভি, এটিএন বাংলা, মিলিনিয়াম টিভি, এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাপত্রিকা, সাপ্তাহিক বর্ণমালার, অনলাইন নিউজ পোর্টাল ইউএসএনিউজঅনলাইন.কম, বাপস নিউজ, বোস্টন বাংলা ডট কম, ইউএসএ বাংলা নিউজ ডট কম, খবর ডট কম, সিলেটের আলাপ, ও বাংলাদেশের জাগো নিউজ২৪ ও শীর্ষ খবর ডটকম -এর যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। বিশ্বজিৎ দে বাবলু ২০১৫ সালের প্রথম দিকে উত্তর আমেরিকা থেকে বাংলায় ভাষায় প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘ এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার সম্পাদিত নিউজ ম্যাগাজিন দিনবদল প্রবাসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তিনি এক যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন।
সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ২০০৮ সালে নন্দিনী দে বুবুল সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক ছেলে এক মেয়ে রুদ্রজিৎ দে বান্টি (৯ ) এবং চন্দ্রিকা দে মন্টি (৯)। বিশ্বজিৎ-এর প্রিয় রং লাল-সবুজ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের টোটোয়া সিটিতে তিনি দীর্ঘদিন বসবাস করছেন।নিউজার্সির স্টেটের ডিভিশন অফ মেন্টাল হেলথ সার্ভিসে এসিস্ট্যান্ট থেরাপি প্রোগ্রামার হিসাবে গ্রে-স্টোন পার্ক সাইকিয়াট্রিক হাসপাতালে কাজ করছেন । কাজের ফাঁকে সাংবাদিকতায় আর সোশ্যাল ওয়ার্ক নিয়েই বেশির ভাগ সময় ব্যয় করেন।
যুক্তরাষ্ট্রের নিউজ মিডিয়া পরিবার, দিনবদল নিউজ ম্যাগাজিন পাঠক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। শুভ জন্মদিন। নির্ভয়ে এগিয়ে যান, বলিষ্ঠ লেখার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন সত্যের বার্তা। ভালো থাকুন, বেঁচে থাকুন অনেকদিন ….অনেক বছর। রাঙিয়ে দিন পৃথিবী, আলোকিত হোক আপনার জীবন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








