নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলায় নিহতদের পরিবারকে ১০ লাখ ডলার দেয়ার ঘোষণা সৌদি যুবরাজ ওয়ালিদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলায় নিহতদের ১০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল। তিনি খৃস্টান সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
গত ১৫ মার্চ শুক্রবার ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। এ ঘটনায় মুসলিম বিশ্বসহ বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায়।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা জানান। এর আগে ২২ মার্চ শুক্রবার মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ক্রাইস্টচার্চে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








