Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউটনের লেখা প্রাচীন পাঠ্যবই উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: February 4, 2013 | 2:58 PM

যুক্তরাজ্যের একটি স্কুলের পদার্থবিদ্যার ল্যাবরেটরিতে ময়লার স্তূপে ঢাকা একটি আলমারির নিচ থেকে বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের লেখা প্রায় ৩২৫ বছরের পুরনো তিনটি পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে। এই বইগুলোতে নিউটনের বিশ্বখ্যাত মাধ্যাকর্ষণ সূত্র সম্পকিত চিন্তাভাবনা বর্ণিত হয়েছে। ডেইলি এক্সপ্রেস জানায়, স্ট্রফোর্ডের নিউ ক্যাসল আন্ডার লাইম স্কুলের আর্টিফ্যাক্ট নিয়ে গবেষণারত উইল গারসাইড নামের পদার্থবিদ্যার একজন ছাত্র বইগুলো আবিষ্কার করেন। নিলামে এর দাম উঠতে পারে হাজার হাজার পাউন্ড। ১৬ বছর বয়সী উইল বলেন, ‘প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি যে এগুলো কতটা মহামূল্যবান। এত পুরনো বইয়ের সন্ধান পাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার। আমি আশা করি এগুলো স্কুল কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।’ এক হাজার পৃষ্ঠার বইগুলোতে নিউটনের গতিসূত্র এবং মাধ্যাকর্ষণ শক্তির মূলনীতি বিবৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্কুলটির প্রধান শিক্ষক ও বিজ্ঞানী ফ্রান্সিস এলিয়ট কিচেনার তিন খণ্ডের ওই বইগুলো সংগ্রহ করেন। বইগুলোর নাম ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অব ন্যাচারাল ফিলোসফি (প্রাকৃতিক দর্শনের গাণিতিক মূলনীতি) এবং এগুলো ১৬৮৭ সালের ৫ জুলাই প্রকাশিত হয়। স্কুল কর্তৃপক্ষ বলেছে, তাদের স্কুলের এই আবিষ্কার তাদের ছাত্রদের অনুপ্রাণিত করবে। এরই মধ্যে এই স্কুল থেকে পাস করা বহু শিক্ষার্থী বিজ্ঞানে ব্যাপক সাফল্য দেখিয়েছেন। স্যার আইজাক নিউটন ১৬৪২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭২৭ সালে মারা যান। সূত্র : পিটিআই/আমার দেশ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV