নিজের সঙ্গে বিয়ে
|
ইউএসএনিউজ ডেস্ক: তাইওয়ানের বেন ওয়েই ইইহ (৩০) চাকরি করেন তাইপের একটি অফিসে। কাজে দক্ষতার জন্য বেশ সুনাম রয়েছে তার। এদিকে বিয়ের বয়স চলে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না বলে তার ওপর সমাজের একটা চাপও রয়েছে। প্রতিনিয়ত আত্মীয়স্বজন, পাড়া পড়শিরা নানা কথা জিজ্ঞেস করে। দেশটিতে মেয়েরা একটু বেশি বয়সে বিয়ে করেন।
আবার অনেকে বিয়েই করেন না। তাইওয়ানের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা নারীরা বিয়ের চেয়ে ক্যারিয়ার নিয়েই ভাবেন বেশি। বেন ওয়েই বিয়ে করবেন না একা থাকার সিদ্ধান্ত নিলেন- এ নিয়ে গুঞ্জন উঠতে শুরু করে। ত্যক্ত বিরক্ত চেন ওয়েই করে বসেন এক অভূতপূর্ব ঘটনা। অদভুত এক বিয়ে করেন তিনি। অদভুত এ কারণেই মনের মতো কাউকে না পেয়ে শেষ পর্যন্ত নিজেকেই নিজে বিয়ে করেন তিনি। অর্থাৎ নিজের সঙ্গেই বিয়ে হয় তার। শুক্রবার তাইপেতে ব্যাংকুয়েট হল ভাড়া নিয়ে তিনি আয়োজন করেছিলেন বিয়ে উদযাপনের। উপস্থিত ছিলেন তার ৩০ জন বন্ধুবান্ধব, সহকর্মী। আগামী মাসে বিয়ে পরবর্তী সংবর্ধনারও আয়োজন রয়েছে। এছাড়া খুব শিগগিরই তিনি হানিমুনে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বেন ওয়েইর পরিবার প্রথমে এ অদভুত বিয়েতে রাজি না হলেও পরে মেনে নেয়। তবে বেন ওয়েই বলছেন, মনমতো পাত্র পছন্দ হলে তিনি আবার বিয়ে করবেন।
|
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








