নিয়মিত সদস্য বাবু’র হঠাৎ যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে চলে যাওয়ার ঘটনায় সাহিত্য একাডেমির ১০৩তম আসর ছিল বিষাদে ভারাক্রান্ত!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ২৮ জুন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য একাডেমি নিউইয়র্ক’র ‘ ১০৩ তম মাসিক সাহিত্য আসর। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
সাহিত্য একাডেমির নিয়মিত সদস্য কবি ও লেখক আহমেদ হোসেন বাবু’র হঠাৎ অনাকাঙ্খিভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে চলে যাওয়ার ঘটনায়, সাহিত্য একাডেমির এবারের আসরে সবার মন বিষাদে ভারাক্রান্ত ছিল। আসরের শুরুতেই একাডেমির পরিচালক বলেন, আহমেদ হোসেনকে খুব মিস করছি আসরে। অভিবাসন প্রক্রিয়ায় তাঁর মত অনেকের জীবন ছিন্ন বিচ্ছিন্ন। আহমেদ হোসেন তাঁর মেয়েকে নিয়ে উপস্থিত থাকতেন সাহিত্য একাডেমিতে। তিনি তাঁর কন্যাকে নিয়ে যখন সাহিত্য একাডেমিতে এসে স্বরচিত কবিতা পড়তেন, তখন তাঁর সাথে আমি এবং আমরা সকলে স্বপ্ন দেখতাম। তিনি নেই আপাতত এখানে, কিন্তু তাঁর স্ত্রী, সন্তান আছেন আমাদের সঙ্গে।
আহমেদ হোসেনের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘’গত ১০ বছর ধরে বাবুকে ইমিগ্রেশন অফিসে নিয়মিতভাবে হাজিরা দিতে হতো। জুনের ১৮ তারিখ সকাল ৯ টায় তাঁর কোর্টের ডেট ছিল। কোর্ট থেকে তাঁকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। বাবুর হার্টের অসুখ ছিল। ডিটেশন সেন্টারে গিয়ে ওষুধ দিয়ে আসি, কিন্তু দেখা করার সুযোগ পাইনি। খুব অল্প সময়ে তারা তাঁকে দেশের উদ্দেশ্যে বিমানে তুলে দেয়। সে কথা বাবু এয়ারপোর্ট থেকে আমাকে কল করে জানিয়েছেন।’ আহম্মেদ হোসেন বাবুর স্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, এত স্বল্প সময়ে তারা তাঁকে দেশে পাঠিয়ে দিয়েছে, স্ত্রী, সন্তানের সাথে পর্যন্ত দেখা করতে দেয়নি। তিনি সবার কাছে সহযোগিতা এবং তাঁর জন্য দোয়া প্রত্যাশা করেন।
আহম্মেদ হোসেন বাবুকে নিয়ে কথা বলেন, ঠিকানার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান, লেখক সোনিয়া কাদের, নীরা কাদরী, অধ্যাপিকা হুসনে আরা, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, কবি ফকির ইলিয়াস, নাট্যব্যাক্তিত্ব মুজিব বিন হক, আবৃত্তিকার আনোয়ারুল হক লাভলু, ইউ এস বাংলা পত্রিকার সম্পাদক আবু সাঈদ রতন, শিশু সাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, কবি শামস আল মমীন, লেখক আদনান সৈয়দ, লেখক কামাল হোসেন মিঠু, পপি কুলসুম, মোহাম্মদ আলী বাবুল, রওশন হক প্রমুখ। আসরে স্বরচিত লেখা ও কবিতা পাঠ করেছেন করেন ফেরদৌস সাজেদীন, মুমু আনসারী, কাউসারী রোজী এ.বি.এম সালেহ উদ্দীন, রওশন হাসান, বেনজির শিকদার, লুৎফা শাহানা, তাহমিনা খান, লিয়াকত আলী, জেবুন্নেসা জ্যোৎস্না, লুবনা কাইজার, সুরীত বড়ুয়া, ইশতিয়াক রুপু, কামরুন খানম,আব্দুস শহীদ, সবিতা দাস, আহমেদ হোসেন বাবুর কন্যা তামান্না আহমেদ শান্তি, পলি শাহীনা প্রমুখ।
আসরে পঠিত কবিতার উপর আলোকপাত করেন কবি তমিজ উদদীন লোদী। শুরুতই তিনি বলেন, একটি বিষন্নতার আবেশে আমরা সবাই আছি আজ। বাবু ছিলেন একজন অত্যন্ত বিনয়ী ও সরল মানুষ। নাগরিক জীবনে এ ধরণের মানুষ কম পাওয়া যায়।

আসরে উপস্থিত ছিলেন পারভীন সুলতানা, গোলাম মোস্তফা, আহমাদ মাজহার, আখতার আহমেদ রাশা, মারীষ্টেলা শ্যামলী আহম্মেদ, মাসুম আহম্মেদ, নাসির শিকদার, শেলী জামান খান, ফারহানা ইলিয়াস তুলি, শুক্লা রায়, মমতাজ বেগম সুমী, মিশুক সেলিম, তাওহীদ জামান, বিলকিস আহম্মেদ, মোঃ লিটু আলম, শিবলী ছাদেক, নাসিমা আক্তার, এইচ বি রিতা, জাকির মিয়া, আবুল বাশার, সৈয়দ আহমদ জুয়েদ, কাজী ইসলাম, আসমা খান প্রমুখ।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








