Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিরাপত্তার নিশ্চয়তায় স্মার্ট কাগজ উদ্ভাবন

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: May 2, 2013 | 11:20 PM

তরিকুর রহমান সজীব :

প্রযুক্তির উন্নতির সাথে সাথে নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার অবশ্যম্ভাবী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় এবারে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা কাজগের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) চিপ বসিয়ে দিতে সক্ষম। ফলে কাগজের মাধ্যমে নিরাপত্তা দিতে প্রচলিত যেসব পদ্ধতি রয়েছে, তার চেয়ে আরও দ্রুত এবং স্বল্প খরচে এই পদ্ধতিতে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। কাগজের উপর এই আরএফআইডি চিপ বসানোর কাজে ব্যবহার করতে হবে লেজার, যা হবে এখন ব্যবহূত যেকোনো ধরনের কাগজের চাইতে অনেক বেশি নিরাপদ। এই ধরনের নিরাপদ স্মার্ট কাগজ ব্যবহার করা যাবে ব্যাংক নোট, লিগ্যাল ডক্যুমেন্ট, বিভিন্ন ধরনের টিকিট কিংবা স্মার্ট লেবেলে। অরল্যান্ডো, ফ্লোরিডার ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে অনুষ্ঠিতব্য এক কনফারেন্সে এই স্মার্ট কাগজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে সংশ্লিষ্ট গবেষক দল। নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির গবেষক দল এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তির নাম তারা দিয়েছেন লেজার এনাবল্ড অ্যাডভান্সড প্যাকেজিং (লিপ)। এই প্রযুক্তিতে প্রথমে একটি প্লাজমা ইচার ব্যবহার করে চিপের আকৃতিতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা হয়ে থাকে। এরপর লেজার বিমের শক্তি ব্যবহার করে এই চিপ স্থাপন করা হয় কাগজে। অ্যান্টেনাও একই পদ্ধতিতে স্থাপন করা হয়। ফলে খুব অল্প সময়েই কাগজকে করে তোলা যায় নিরাপদ। এই প্রকল্পের প্রধান অধ্যাপক ভ্যাল মরিনভ বিবিসিকে দেওয়া এ সম্পর্কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আজ থেকে প্রায় দশ বছর আগে জাপান এবং ইউরোপিয়ান ব্যাংকগুলো এই ধরনের কাগজ তৈরির চেষ্টা শুরু করে। তবে তারা সফল হয়নি এখনও পর্যন্ত। আরএফআইডি ট্যাগ ব্যবহার করে এটাই প্রথম স্মার্ট কাগজ বলেই আমরা জানি। ছাপানো যেকোনো ধরনের কাগজের নিরাপত্তায় এই স্মার্ট কাগজ এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে সক্ষম বিশ্বজুড়ে।’ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV