Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিরাপত্তার স্বার্থে ১০ লক্ষাধিক আমেরিকানকে ‘ওয়াচ লিস্ট’র তালিকায় নেওয়ার ঘটনা সংবিধান পরিপন্থী: আদালতের রুলিং

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: September 5, 2019 | 7:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিরাপত্তার স্বার্থে ১০ লক্ষাধিক আমেরিকানকে ‘ওয়াচ লিস্ট’র তালিকায় নেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী হিসেবে রুলিং দিলেন ইউএস ডিস্ট্রিক্ট জজ এ্যান্থনি ট্রেঙ্গা।

‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ (কেয়ার) এবং ২৩ জন সিটিজেন সম্মিলিতভাবে এই মামলা দায়ের করেছিলেন যে, তাদেরকে ভুলবশতঃ ওই তালিকায় নেওয়া হয়েছে। তারা কখনওই সন্ত্রাসে লিপ্ত ছিলেন না বা সন্ত্রাসীদের সঙ্গে ন্যূনতম যোগাযোগও নেই। কিংবা তারা কোনও ধরনের জঙ্গিবাদেও বিশ্বাসী নন। রুলিংয়ে বলা হয়েছে, টেররিস্ট ওয়ার্চ লিস্ট’র নামে যা করা হচ্ছে তা গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্রের সংবিধানে এ ধরনের সুযোগ নেই। কারণ, কোন ধরনের অপরাধে লিপ্ত না থাকা সত্ত্বেও ওই ধরনের তালিকায় কাউকে রাখা বা বাদ দেওয়ার মধ্যে নাগরিকের অধিকার লঙ্ঘনের বিষয় জড়িত।

উল্লেখ্য, এই ডাটাবেস যুক্তরাষ্ট্রের সকল সরকারি অফিস, গোয়েন্দা সংস্থা, পুলিশ স্টেশন, এয়ারপোর্টে সরবরাহ করা হয়েছে। এমনকি বিদেশি সরকারের কাছেও দেওয়া হয়েছে। 
এই মামলার বাদীপক্ষের আইনজীবী গেডিয়ের আব্বাস বলেছেন, ওই তালিকা করা হয়েছে সন্ত্রাস প্রতিরোধের জন্য নয়। কারণ, কিছু লোক, যারা সন্ত্রাসে লিপ্ত হয়েছে, তাদের নাম সেখানে নেই। 

আব্বাস আরও উল্লেখ করেছেন, ফ্লোরিডায় পালস নাইট ক্লাবে নির্বিচারে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করেছে ওমর মতিন। তার নাম একপর্যায়ে ওই তালিকায় থাকলেও পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। তারপরই তিনি ওই হিংস্রতা চালিয়েছে।

প্রসঙ্গত, বিমানে উঠার নিষেধাজ্ঞা রয়েছে- এমন আরেকটি তালিকা রয়েছে ফেডারেল অথরিটির। সেটির নাম ‘নো-ফ্লাই লিস্ট’। সেটির বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে ফেডারেল কোর্টে। এই মামলার বাদীরা সেই মামলায় যুক্ত নন।

জানা গেছে, ২০১৭ সালের জুনে প্রাপ্ত সর্বশেষ ওয়াচলিস্টে রয়েছেন ১০ লাখ ১৬ হাজার মানুষের নাম। এর অধিকাংশই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না। ফেডারেল অথরিটি স্বীকার করেছে, ওই তালিকায় মাত্র ৪,৬০০ জন মার্কিন সিটিজেন/গ্রিনকার্ডধারী রয়েছেন। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV