নির্ভুল বানান শেখাবে কলম
লিখতে গিয়ে কম-বেশি প্রায় সবাই বানান ভুল করে। জটিল সব বানান মনে রাখতে গিয়ে কোমলমতি শিশুদের তো রীতিমতো গলদঘর্ম হতে হয়। এ সমস্যা থেকে সবাইকে রেহাই দিতে জার্মানির লার্নস্টিফট নামের একটি প্রতিষ্ঠান একটি কলমের প্রযুক্তি উদ্ভাবন করেছে। কলমটি বাজারে আসতে আরও কিছুদিন দেরি হবে।
লেখার সময় যদি বানান বা ব্যাকরণগত কোনো ভুল হয়, তাহলে কলমটি কেঁপে উঠে সতর্ক করে দেবে। এ ছাড়া কারও হাতের লেখা পাঠের অনুপযোগী হলেও কলমটি আগে থেকে জানিয়ে দেবে। লার্নস্টিফট কর্তৃপক্ষ জানায়, শব্দের গঠনপদ্ধতি বোঝার উপযোগী করেই কলমটি তৈরি করা হয়েছে। ফলে বানান লেখার সময় অক্ষরবিন্যাসে কোনো সমস্যা হলেই কলমটি শনাক্ত করতে পারবে এবং সংকেত দেবে। ভাষা ও বানানের ক্ষেত্রে এ কলম অনেকটা শিক্ষকের ভূমিকা পালন করবে। টেলিগ্রাফ।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








