Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নেভাডা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৫ বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন জ্যাক রিকো

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: December 31, 2021 | 8:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৫ বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন মার্কিন কিশোর জ্যাক রিকো। তার গ্রেড পয়েন্ট ৩.৭৮। গ্র্যাজুয়েশনের আগে আরও চারটি ডিগ্রিও অর্জন করেছেন তিনি। ডেইলি মেইলের খবরে আরও জানানো হয়েছে, এ বছরের ১৪ ডিসেম্বর তিনি স্নাতক ডিগ্রি অর্জন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। এখন মাস্টার্সে ভর্তি হতে যাচ্ছেন রিকো।
তাকে শিশু প্রডিজি আখ্যা দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় জন্ম রিকোর। মায়ের কাছেই তার শিক্ষা জীবন শুরু হয়। প্রথম দিকে পড়ালেখা ছেড়ে পালিয়ে বেড়াতেন কিন্তু চার বছর বয়সে ঠিকমতো পড়াশুনা শুরু করেন। তিনি ১১ বছর বয়সে তিনি ফুলারটন কলেজে ভর্তির জন্য একটি পরীক্ষা দিয়েছিলেন, পেয়েছিলেন সর্বোচ্চ নম্বর। এ কারণে তিনি কলেজ পর্যায়ের কোর্সে ভর্তি হন। দুই বছরের মধ্যে তিনি আরও চারটি ডিগ্রি কোর্স করেন। তখন পর্যন্ত তার স্নাতকও শেষ হয়নি। ১৪ বছর বয়সে তিনি নেভাডা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করেন এবং ১৪ ডিসেম্বর ১৫ বছর বয়সে স্নাতক হন।
এক সাক্ষাৎকারে রিকো বলেন, আমি সত্যিকার অর্থেই ক্লাসগুলো করতে পছন্দ করতাম। আমার ক্লাসগুলো ছিল ইতিহাস ও ফিল্ম নিয়ে। প্রতিটি ক্লাসেই আমি শিখেছি নতুন নতুন জিনিস।

ট্যাগ:
Situs Streaming JAV