Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নোবেল শান্তি পুরস্কার-২০১৩-এর জন্য রেকর্ড মনোনয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: March 4, 2013 | 3:21 PM

নোবেল শান্তি পুরস্কার-২০১৩-এর জন্য রেকর্ডসংখ্যক মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার নরওয়ের নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের শান্তি পুরস্কারের জন্য ৫০টি প্রতিষ্ঠান, ২০৯ ব্যক্তিসহ মোট ২৫৯টি মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত ব্যক্তিদের মধ্যে পাকিস্তানি নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মিয়ানমারের সংস্কারপন্থি প্রেসিডেন্ট থেইন সেইন এবং রাশিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা মেমোরিয়ালও রয়েছে। নোবেল ইনস্টিটিউটের প্রধান গেইর লান্ডেস্টাড জানান, এ বছর নোবেলের ইতিহাসে সর্বোচ্চ মনোনয়ন দেওয়া হয়েছে। তবে প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটে না। তিনি জানান, এর আগে ২০১১ সালে সর্বোচ্চ ২৪১টি মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সর্বাধিক মনোনয়ন সেটিরই ইঙ্গিত দিচ্ছে। তিনি আরও জানান, সাধারণত নোবেল মনোনয়নপ্রাপ্তদের তালিকা ৫০ বছরের জন্য গোপন রাখা হয়। কিন্তু যেহেতু সারাবিশ্বের সহস্রাধিক ব্যক্তি মনোনয়ন দেওয়ার ক্ষমতা রাখেন, তাদের কাছ থেকেই মনোনীতদের কয়েকজনের নাম প্রকাশ হয়ে যায়। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী, নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংসদ কিংবা সমাজকর্মীদের একটি অংশ তাদের পছন্দমতো মনোনয়ন দিতে পারে। মনোনীতদের নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১ ফেব্রুয়ারি। পরে নোবেল কমিটির পাঁচ সদস্য মনোনীতদের মধ্য থেকে এ পুরস্কারের জন্য এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বেছে নেবেন।হ এএফপি নোবেল শান্তি পুরস্কার-২০১৩-এর জন্য রেকর্ডসংখ্যক মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল সোমবার নরওয়ের নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের শান্তি পুরস্কারের জন্য ৫০টি প্রতিষ্ঠান, ২০৯ ব্যক্তিসহ মোট ২৫৯টি মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত ব্যক্তিদের মধ্যে পাকিস্তানি নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মিয়ানমারের সংস্কারপন্থি প্রেসিডেন্ট থেইন সেইন এবং রাশিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা মেমোরিয়ালও রয়েছে। নোবেল ইনস্টিটিউটের প্রধান গেইর লান্ডেস্টাড জানান, এ বছর নোবেলের ইতিহাসে সর্বোচ্চ মনোনয়ন দেওয়া হয়েছে। তবে প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটে না। তিনি জানান, এর আগে ২০১১ সালে সর্বোচ্চ ২৪১টি মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সর্বাধিক মনোনয়ন সেটিরই ইঙ্গিত দিচ্ছে। তিনি আরও জানান, সাধারণত নোবেল মনোনয়নপ্রাপ্তদের তালিকা ৫০ বছরের জন্য গোপন রাখা হয়। কিন্তু যেহেতু সারাবিশ্বের সহস্রাধিক ব্যক্তি মনোনয়ন দেওয়ার ক্ষমতা রাখেন, তাদের কাছ থেকেই মনোনীতদের কয়েকজনের নাম প্রকাশ হয়ে যায়। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী, নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংসদ কিংবা সমাজকর্মীদের একটি অংশ তাদের পছন্দমতো মনোনয়ন দিতে পারে। মনোনীতদের নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১ ফেব্রুয়ারি। পরে নোবেল কমিটির পাঁচ সদস্য মনোনীতদের মধ্য থেকে এ পুরস্কারের জন্য এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বেছে নেবেন।এএফপি/সমকাল

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV